বলিউড মেগাস্টার সালমান খান (Salman Khan) আবার প্রমাণ করলেন যে তাঁর অভিধানে ‘ভয়’ শব্দটির কোনো অস্তিত্ব নেই। শনিবার ভোররাতে নেটপাড়ায় তাঁর একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। অনশন ও আন্দোলনরত নিট (NEET) পরীক্ষার্থী তথা ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র পাশে দাঁড়ানোর পর কিছু নেটিজেন দাবি করেছিলেন যে সলমন নাকি ‘ভয়ে’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন। এবার মধ্যরাতের জিম সেশনের ছবি পোস্ট করে ট্রোলারদের সরাসরি জবাব দিলেন ভাইজান।

৬০ বয়সে সিক্স প্যাক ও রহস্যময় বার্তা
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওয়ার্কআউটের ছবি শেয়ার করেন ভাইজান। মাথায় তোয়ালে পেঁচানো, আয়নার সামনে শার্টলেস অবতারে তাঁর সুগঠিত বডি ও স্পষ্ট সিক্স প্যাক অ্যাবস (Abs) নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে। বুঝিয়ে দিলেন এখনও তিনি কতটা ফিট।
তবে ছবির চেয়েও বেশি নজর কাড়ে তাঁর লেখা ক্যাপশনটি, ‘সলমন খান নাকি ভয় পেয়ে গেছে... হুমম... যে ভয় পেয়ে গেল, সে তো মরেই গেল!’
শোলে চলচ্চিত্রের বিখ্যাত সংলাপের সাথে মিলিয়ে দেওয়া সলমনের এই জবাব মূলত সেই সমস্ত সমালোচকদের উদ্দেশ্যে, যাঁরা দাবি করেছিলেন যে সরকারের ভয়ে বা ক্ষোভ থেকে বাঁচতে তিনি ছাত্রদের পক্ষে গা বাঁচানো পোস্ট করেছেন।'
সিজেপি (CJP) আন্দোলন ও ছাত্রদের নিয়ে সালমানের মতামত
কয়েকদিন আগেই দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোস্ট করেছিলেন সালমান।
তিনি লিখেছিলেন, ‘শান্তিপূর্ণ একটা আন্দোলন যেভাবে হিংসাত্মক রূপ নিল, তা দেখে খুব কষ্ট হচ্ছে। যে সব শিক্ষার্থী ও তাঁদের পরিবার আঘাত পেয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণরা যে একটি উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য একজোট হয়েছে, তা দেখে ভালো লাগছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই আন্দোলনকে ব্যবহার না করে সরকারের উচিত তরুণদের ক্ষোভ শুনে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া।’
{{/usCountry}}তিনি লিখেছিলেন, ‘শান্তিপূর্ণ একটা আন্দোলন যেভাবে হিংসাত্মক রূপ নিল, তা দেখে খুব কষ্ট হচ্ছে। যে সব শিক্ষার্থী ও তাঁদের পরিবার আঘাত পেয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণরা যে একটি উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য একজোট হয়েছে, তা দেখে ভালো লাগছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই আন্দোলনকে ব্যবহার না করে সরকারের উচিত তরুণদের ক্ষোভ শুনে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া।’
{{/usCountry}}ভাইজানের আসন্ন ছবি ‘মাতৃভূমি’ ও এনসিডি৬৩ (SVC63)
বক্স অফিসে সলমনের ভাগ্য ভালো যাচ্ছে না কত কয়েক বছর। তবে অভিনেতার কেরিয়ারের বড় বাজি অপূর্ব লাখিয়া পরিচালিত মাতৃভূমি, যার আগে নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’ (Battle of Galwan)। ভারত-চীন সীমান্ত সংঘাত নিয়ে তৈরি এই ছবির টিজার প্রকাশের পর চীনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ বিতর্ক তৈরি করে। চীন সরকারের আপত্তি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কমাতে ছবিটির নাম বদলে রাখা হয়েছে ‘মাতৃভূমি’। জানা গেছে, ছবির কিছু অংশের পুনরায় শুটিং (Reshoot) চলছে এবং খুব শীঘ্রই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।
এছাড়াও দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা (Nayanthara)-র সাথে প্রথমবার জুটি বাঁধছেন সলমন। বংশী পাইডিপল্লী পরিচালিত ও দিল রাজু প্রযোজিত এই মেগা প্রজেক্টটি ২০২৭ সালের ঈদে (Eid 2027) বড় পর্দায় মুক্তি পাবে।