বিগ বস বাংলা জমিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এর মাঝেই রিয়্যালিটি শোর সবচেয়ে বড় মঞ্চ 'বিগ বস'-এর ২০তম সিজন নিয়ে আবারও হাজির বলিউড ভাইজান সলমন খান। এবারের সিজনের মূল থিম রাখা হয়েছে ‘তথাস্তু’ (Tathastu)। অর্থাৎ ঘরে টিকে থাকার জন্য প্রতিযোগীরা পাবেন জোড়া সুযোগ বা সেকেন্ড চান্স। বিনোদন জগত, সমাজমাধ্যম, স্পোর্টস এবং মিউজিক ইন্ডাস্ট্রির একগুচ্ছ তারকা এবার পা রাখতে চলেছেন বিগ বসের বিতর্কিত ঘরে।

‘বিগ বস ২০’-র সম্ভাব্য চূড়ান্ত প্রতিযোগী তালিকা:
রীতি তিওয়ারি (Rhiti Tiwari): অভিনেতা ও রাজনীতিক মনোজ তিওয়ারির কন্যা। বিশিষ্ট গায়িকা, গীতিকার ও সংগীত প্রযোজক রীতিকে ঘরে পৌঁছে দিতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে তাঁর বাবা মনোজ তিওয়ারিকে।
কনিকা মান (Kanika Mann): ‘গুড্ডন তুমসে না হো পায়েগা’ এবং সাম্প্রতিক ‘নাগিন ৭’-এর জনপ্রিয় অভিনেত্রী। ‘খাতরো কা খিলাড়ি ১২’-তেও দেখা গিয়েছিল তাঁকে।
আসিফ খান (Aasif Khan): ‘মির্জাপুর’, ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’-এর ‘জামাইবাবু’ (গণেশ) খ্যাত বহুমুখী অভিনেতা। তিনিও থাকছেন সলমন সঞ্চালিত শো-তে।
{{/usCountry}}আসিফ খান (Aasif Khan): ‘মির্জাপুর’, ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’-এর ‘জামাইবাবু’ (গণেশ) খ্যাত বহুমুখী অভিনেতা। তিনিও থাকছেন সলমন সঞ্চালিত শো-তে।
{{/usCountry}}কাজী তৌকির (Qazi Touqeer): ২০০৫ সালের ‘ফেম গুরুকূল’ বিজয়ী কাশ্মীরি গায়ক। অরিজিৎ সিং-কে হারিয়ে জয়ের তাজ মাথায় উঠেছিল কাজীর মাথায়। তবে গোটা সিজন জুড়েই ‘বেসুরো’ তকমা পিছু ছাড়েনি তাঁর। ২০ বছরের ব্যবধানে বদলে গিয়েছে অনেককিছু, তবে অরিজিৎ-এর সঙ্গে কাজীর বন্ধুত্ব এখনও অটুট। ‘ফ্যান্টম’ ছবির ‘আফগান জলেবি’ গানের সাথে যুক্ত ছিলেন কাজী।
ইশা রিকি (Isha Rikhi): ‘নবাবজাদে’ খ্যাত পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল। র্যাপর বাদশার সঙ্গে বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের খবর নিয়ে চর্চায় উঠে এসেছেন তিনি। মার্চ মাসেই বিয়ে সেরেছিলেন ইশা-বাদশা। মাত্র ৫ মাসেই ভেঙেছে ব়্য়াপারের দ্বিতীয় বিয়ে। ইঙ্গিতে প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ইশা।
আম্রপালি দুবে (Amrapali Dubey): ভোজপুরি সিনেমার ডিজিটাল কুইন ও জনপ্রিয় অভিনেত্রী। ‘নিরহুয়া হিন্দুস্তানি’ খ্যাত আম্রপালি ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করে ভোজপুরি ছবির সুপারস্টার হয়ে ওঠেন।
রোহেদ খান (Rohed Khan): ‘বড়ে মিঞা ছোট মিঞা’ ও ‘তেজস’ খ্যাত অস্ট্রিয়ান অভিনেতা ও মডেল। এবার তিনি বিগ বসের ঘরে।
লাভ গিল (Love Gill): করণ ঔজলার মিউজিক ভিডিও ও একাধিক পাঞ্জাবি ছবির জনপ্রিয় মডেল-অভিনেত্রী। তিনি প্রতিযোগী হিসাবে সলমন খানের শোতে প্রবেশ করার জন্য ভাইরাল নিট প্রতিবাদী কন্যে রিয়া আহিরকে পরাজিত করেছিলেন।
ইয়ং ডিএসএ / হর্ষ মাচারে (Yung DSA / Harsh Machare): পুনের বিখ্যাত দেশি হিপ-হপ র্যাপার, যাঁর ‘ইয়েডা ইয়ং’ গানটি তুমুল জনপ্রিয়।
স্ককাউটওপি / তন্ময় সিং (ScoutOP / Tanmay Singh): পাবজি (PUBG) ও বিজিএমআই (BGMI)-এর মাধ্যমে ডিজিটাল দুনিয়া কাঁপানো ভারতের অন্যতম জনপ্রিয় ইস্পোর্টস গেমার।
আরিশফা খান (Arishfa Khan): ‘বীর কি আরদাস... বীরা’ খ্যাত শিশুশিল্পী থেকে ইনস্টাগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর (২৯ মিলিয়নের বেশি অনুরাগী)।
কুশল তানওয়ার ওরফে গুল্লু (Kushal Tanwar / Gullu): ‘রোডিজ ডাবল ক্রস’, ‘স্প্লিটসভিলা’ এবং ‘মা হ্যায় না’— পরপর ৩টি রিয়্যালিটি শো-র বিজয়ী।
আমান গান্ধী (Aman Gandhi): ‘নাগিন ৩’, ‘কুণ্ডলী ভাগ্য’ এবং ‘শাস ভি কাভি বহু থি ২’ খ্যাত জনপ্রিয় হিন্দি মেগা তারকা।
উদিতি সিং (Uditi Singh): মডেল ও অভিনেত্রী, যিনি নেটফ্লিক্সের ‘জানে জান’ ছবিতে কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।
প্রতিযোগীদের এই বৈচিত্র্যময় তালিকা এবং নতুন ‘তথাস্তু’ রুলের কারণে এবারের বিগ বস সিজন ঘিরে বিনোদন দুনিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে।