...
...
Next Story

পুরো কর্মজীবনে কখনও চিত্রনাট্য পড়ে দেখে ছবি নির্বাচন করেননি সলমন! ‘আমি লিখেছি…’, যা বললেন নায়ক

সুপারস্টার সলমন খান বহু বছর ধরে বলিউডের প্রচুর ব্লকবাস্টার উপহার দিয়েছেন। তবে এই সব কোনও ছবিই চিত্রনাট্য পড়ে দেখেন না তিনি? অভিনেতা সম্প্রতি তাঁর ছবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে এই অবাক করা তথ্য প্রকাশ করেছেন।

Published on: May 16, 2026 09:35 PM IST
Advertisement

সুপারস্টার সলমন খান বহু বছর ধরে বলিউডের প্রচুর ব্লকবাস্টার উপহার দিয়েছেন। তবে এই সব কোনও ছবিই চিত্রনাট্য পড়ে দেখেন না তিনি? অভিনেতা সম্প্রতি তাঁর ছবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে এই অবাক করা তথ্য প্রকাশ করেছেন।

পুরো কর্মজীবনে কখনও চিত্রনাট্য পড়ে দেখে ছবি নির্বাচন করেননি সলমন!
পুরো কর্মজীবনে কখনও চিত্রনাট্য পড়ে দেখে ছবি নির্বাচন করেননি সলমন!

আরও পড়ুন: 'মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা উচিত হয়নি…', বোন শুভশ্রীর মন্তব্য প্রসঙ্গে দেবশ্রী

সম্প্রতি, সলমন ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর জীবন ও কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। শুক্রবার এই সাক্ষাৎকারের প্রোমোটি প্রকাশ্যে এসেছে।

অভিনেতা সলমন তার চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে একটি তথ্য প্রকাশ করে অনেককে অবাক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, তিনি তাঁর পুরো কেরিয়ারে, ‘কখনওই কোনও চিত্রনাট্য পড়েননি’।

ভিডিয়োটিতে সলমনকে বলতে শোনা যায়, ‘আমি আমার পুরো জীবনে কখনও কোনও চিত্রনাট্য পড়িনি। আমি লিখেছি, কিন্তু কখনও পড়িনি।’ অতীতে সলমন ইঙ্গিত দিয়েছেন যে, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত চিত্রনাট্য পড়ার চেয়ে একটি ছবির সামগ্রিক অনুভূতি, উপস্থাপনা এবং বাণিজ্যিক আবেদন বুঝতে বেশি পছন্দ করেন।

ভিডিয়োটিতে সলমনকে বিভিন্ন অনুষ্ঠানে ও জনসমক্ষে তাঁর পরা বিলাসবহুল ঘড়িগুলো নিয়ে নানা গুঞ্জন সম্পর্কেও কথা বলতে দেখা গিয়েছে। বছরের পর বছর ধরে সুপারস্টার দামি ঘড়ি পরার জন্য বারবার নজর কেড়েছেন, যার মধ্যে বেশ কয়েকটির দাম ১ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে । এই প্রসঙ্গে সলমন বলেন, ‘আপনারা আমাকে যে ঘড়ি পরতে দেখেন, তার মানে এই নয় যে ঘড়িগুলো আমার। ওগুলোর মধ্যে নানা বন্ধুর ঘড়িও থাকে...।’

কাজের সূত্রে, সলমনকে শীঘ্রই ‘মাতৃভূমি’ ছবিতে দেখা যাবে, যেটিতে একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। মার্চ মাস পর্যন্ত ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ পড়ে শোনা যায়, এটি গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে হওয়া বাস্তব সংঘর্ষ থেকে অনুপ্রাণিত। কিন্তু এবার, এই ছবি একটি ভিন্ন মোড় নিয়েছে। এর নাম পরিবর্তন করা হয়েছে। চীন এবং গালওয়ান উপত্যকার উল্লেখ বাদ দেওয়া হয়েছে, এবং শোনা যাচ্ছে যে টিমটি ব্যাপকভাবে রি-শ্যুটের কাজ করছে।

সলমনের প্রযোজনায় এবং অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত 'মাতৃভূমি' ছবিতে সলমনকে একজন ভারতীয় সেনা কর্নেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

তাছাড়াও তাঁকে নয়নতারার সঙ্গে তার আসন্ন ছবিতে ২০২৭ সালের ইদে দেখা যাবে। এখনও নাম ঠিক না হওয়া এই ছবিটি, যা বর্তমানে 'SVC63' নাম ব্যবহার করা হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন ভামশী পাইদিপল্লি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe