...
...
Next Story

গোবিন্দা- সুনিতার সমস্যার মাঝে ঢুকলেন সলমনের প্রাক্তন প্রেমিকা, কী বললেন তিনি?

বিগত কয়েক মাস ধরেই গোবিন্দা আর সুনিতার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানের পথে তো এগোচ্ছেই না বরং ধীরে ধীরে যেন আরও বেশি জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কেউ কোনো কথা না বললেও এবার অভিনেতার পাশে এসে দাঁড়ালেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী সোমি আলি।

Published on: Aug 17, 2026, 18:00:54 IST
Advertisement

বিগত কয়েক মাস ধরেই গোবিন্দা আর সুনিতার মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানের পথে তো এগোচ্ছেই না বরং ধীরে ধীরে যেন আরও বেশি জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কেউ কোনো কথা না বললেও এবার অভিনেতার পাশে এসে দাঁড়ালেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী সোমি আলি।

গোবিন্দা- সুনিতার সমস্যার মাঝে ঢুকলেন সলমনের প্রাক্তন প্রেমিকা
গোবিন্দা- সুনিতার সমস্যার মাঝে ঢুকলেন সলমনের প্রাক্তন প্রেমিকা

সমাজ মাধ্যমে একটি পোস্ট করে গোবিন্দার বয়স এবং পেশাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সম্প্রতি উঠতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার সম্পর্ক নিয়ে মন্তব্য করেন সুনিতা, স্বামীকে সুগার ড্যাডি বলেও কটাক্ষ করেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে কথা বলতে গিয়ে স্ত্রীকে সাবধান করেন গোবিন্দা, তবে এবার গোবিন্দার হয়ে মুখ খুললেন সোমি।

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

গোবিন্দার সঙ্গে নিজের পুরনো বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'এই প্রসঙ্গে আমি কথা বলছি কারণ হয়তো এখানে কেউ কোনও কথা বলবে না। তবে আমার মনে হয় যে প্রয়োজনে সমর্থন জানানো উচিত সঠিক ব্যক্তিকে। গোবিন্দাকে আমি ব্যক্তিগত এবং পেশাগত দু'ভাবেই চিনি। তাই আমি বলতে পারি ও একজন অনন্য প্রতিভা। যে সমস্ত অভিনেতাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এত বছরে সকলের থেকে ও বিনয়ী এবং ভদ্র।'

কী বলেছিলেন সুনিতা?

সম্প্রতি গোবিন্দার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনিতা বলেছিলেন, আগে ছবিটা তো বানাতে হবে। সিনেমা তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়া... এখন আর কি বলব? ও ওর মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ওর লজ্জা হওয়া উচিত। ওর একটা সম্মান থাকা উচিত। সুগার ড্যাডি যখন এত ধনী, তখন অন্তত ঠিকমতো পোশাক পরো। আমাদের দিকে তাকাও, আমরা কত স্টাইল করে সেজে থাকি। ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা

সুনিতার সুগার ড্যাডি প্রসঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন, সারা দেশের অভিনেতারা কম বয়সি নারীদের সঙ্গে কাজ করেছেন। প্রত্যেকে খাঁটি এবং সম্মান পেয়েছেন। কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগও পেয়েছেন। আপনি নিশ্চয়ই চান আপনাকে তরুণ দেখাক, আমিও চাই আর তাই আমিও কম বয়সী নারীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং করব।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe