সলমন খান মানেই গ্যালাক্সি। যেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা এক একটি বিশাল বড় প্রাসাদে থাকেন সেখানে বাবা মায়েদের সঙ্গে গ্যালাক্সিতে থাকেন সলমন খান। তবে এত বছরের ঠিকানা এবার বদল হতে চলেছে।
সলমন খান মানেই গ্যালাক্সি। যেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা এক একটি বিশাল বড় প্রাসাদে থাকেন সেখানে বাবা মায়েদের সঙ্গে গ্যালাক্সিতে থাকেন সলমন খান। তবে এত বছরের ঠিকানা এবার বদল হতে চলেছে। আগামী দিনে আর গ্যালাক্সিতে দেখতে পাওয়া যাবে না সলমন খানকে। খুব স্বাভাবিকভাবেই এই খবরে সকলের মন খারাপ হয়ে গিয়েছিল।
আবারও ফ্ল্যাট বিক্রি করলেন সলমন
কিন্তু এবার শুনতে পাওয়া যাচ্ছে, নতুন ঠিকানায় যাওয়ার আগে একের পর এক ফ্ল্যাট বিক্রি করছেন সলমন খান। বান্দ্রা পশ্চিমের শিব আস্থান হাইটস ফ্ল্যাটটি বিক্রি করে দিলেন ভাইজান। এই ফ্ল্যাট তিনি কিনেছিলেন ২০২৪ সালে। এবার সেটি জলের দামে বিক্রি করে দিলেন তিনি।
জানা গিয়েছে, মাত্র ৩.৫০ কোটির বিনিময়ে এই ফ্ল্যাট হস্তান্তর করলেন সলমন খান। গত ৯ জুলাই এই চুক্তি সম্পন্ন হয়েছে। এই ফ্ল্যাটের বর্তমান মালিক হতে চলেছেন মুনীরা অকবরয়োলি ডন্ডাবালা, মহদিয়ালী অকবরয়োলি ডন্ডাবালা, এবং জ়েহরা মহদিয়ালী ডন্ডাবালা।
তবে এই প্রথমবার নয়। ২০২৫ সালের জুলাই মাসে এই আবাসনের আরও একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন তিনি। সেটি তিনি বিক্রি করেছিলেন মাত্র ৫.৩৫ কোটি টাকার বিনিময়ে। খুব স্বাভাবিকভাবেই একের পর এক সম্পত্তি এইভাবে তিনি বিক্রি করে দিচ্ছেন শুনে মন খারাপ সকলের।
প্রসঙ্গত, গত ১৬ জুন তিনি নতুন বাড়ি তৈরি করার ছাড়পত্র পেয়েছেন। মুম্বইয়ের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই বাড়ি তৈরি করার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হচ্ছে তাঁকে। খুব তাড়াতাড়ি গ্যালাক্সি ছেড়ে এই নতুন বাড়িতে চলে যাবেন সলমন খান।