হুমকির মাঝেই বড় সিদ্ধান্ত, রজনীকান্ত প্রভাসের সঙ্গে KIFF-এ আসছেন সলমন

এই মুহূর্তে বলিউডের অনেক তারকারাই আন্ডারওয়ার্ল্ডের নিশানায় রয়েছেন। তবে যে মানুষটি গত দুই বছর ধরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তিনি হলেন সলমন খান।

Published on: Nov 25, 2026, 17:44:30 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই মুহূর্তে বলিউডের অনেক তারকারাই আন্ডারওয়ার্ল্ডের নিশানায় রয়েছেন। তবে যে মানুষটি গত দুই বছর ধরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন, তিনি হলেন সলমন খান। এই মুহূর্তে গোটা বাড়ি ঢেকে রাখা হয়েছে করা নিরাপত্তায়, এমনকি তিনি এখন নিজেও জনসম্মুখে তেমনভাবে বেরোচ্ছেন না। এসবের মধ্যেই এবার কলকাতা পা রাখতে চলেছেন সলমন খান।

KIFF-এ আসছেন সলমন
KIFF-এ আসছেন সলমন

না, কোন শুটিংয়ের জন্য নয়, আগামী ডিসেম্বর মাসে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কলকাতায় আসতে চলেছেন তিনি। এর আগেই জানা গিয়েছে, এই বছর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রজনীকান্ত, প্রভাস, কঙ্গনা রানাওয়াত সহ বলিউডের একঝাঁক তারকা। এবার সেই তালিকায় নাম যুক্ত হল সলমন খানের।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

মঙ্গলবার জানা গিয়েছে, অক্ষয় কুমার, পরেশ রাওয়ালের পাশাপাশি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন ভাইজান। যদিও এই অনুষ্ঠানে আর কোন কোন তারকা থাকবেন সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে খুব সম্ভবত এই বছর অতিথিদের তালিকায় নেই শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের নাম।

আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?

প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। এই বছর প্রথমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, ভিক্টোরিয়ায় রেড কার্পেট হবে। সেখানেই বিখ্যাত অভিনেতাদের কাট আউট লাগানো হবে। বলিউডের পাশাপাশি হলিউডের তারকাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে এই অনুষ্ঠানে।