সলমন খানের কোনও ছবি শুক্রবার মুক্তি না পেলেও, তিনি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ট্রেন্ড করছেন। শুধু তাই নয়, এক্স (টুইটার)-এও তিনি ট্রেন্ডিং তালিকায় রয়েছেন—তা-ও আবার শুধুমাত্র তাঁর একটি লুকের জন্য। আসলে, রাজা শিবাজি আজ মুক্তি পেয়েছে, আর এই ছবিতে সলমন খানের একটি স্পেশাল ক্যামিও রয়েছে। সেই চরিত্রের লুকই এখন ভাইরাল।

সলমন খানের লুক
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সলমন খান কমলা রঙের পাগড়ি পরে রয়েছেন। তাঁর হাতে রয়েছে একটি মারাঠা তলোয়ার, যা তাঁর লুককে আরও শক্তিশালী ও রাজকীয় করে তুলেছে।
অনেক দিন ধরেই খবর ছিল যে সলমন এই ছবিতে ক্যামিও করবেন। ছবির অন্যান্য তারকাদের লুক আগেই ফাঁস হলেও, সলমনের লুক নিয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। তবে এখন ভক্তরা অনুমান করছেন, তিনি সম্ভবত ‘জিভা মহালা’-র চরিত্রে অভিনয় করছেন।
একটি ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, রীতেশ দেশমুখের সঙ্গে এন্ট্রি নিচ্ছেন সলমন খান। তাঁর হাতে তলোয়ার এবং মাথায় পাগড়ি— যা তাঁর চরিত্রকে আরও রহস্যময় করে তুলেছে।
নিজেই রোল চেয়েছিলেন সালমান
সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতেশ দেশমুখ জানিয়েছেন, সলমন খান নিজেই এই ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
রীতেশ বলেন, ‘একদিন সলমন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কবে থেকে শুটিং শুরু করছি। আমি বললাম, এই মাসেই। তারপর সে জানতে চায়, সে কোন চরিত্রে অভিনয় করবে। আমি বলি, এমন কিছু ভাবিনি। তখন সালমান বলে—'না না, তুমি আমাকে ছাড়া ছবি বানাতে পারো না। আমাকে ছবিতে থাকতেই হবে'।’
ছবির পুরো কাস্ট
{{/usCountry}}ছবির পুরো কাস্ট
{{/usCountry}}‘রাজা শিবাজি’ ছবিটি পরিচালনা করেছেন রীতেশ দেশমুখ নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপান্ডে এবং জেনেলিয়া দেশমুখ। ছবিটি ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। এই ছবিতে রীতেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালন, ভাগ্যশ্রী, মহেশ মঞ্জরেকর এবং বোমন ইরানি।
রীতেশের ছেলের ডেবিউ
এই ছবির মাধ্যমে রীতেশ দেশমুখের ছেলে রাহিল দেশমুখও অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। সে ছত্রপতি শিবাজি মহারাজের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে।
সামনে কোন ছবিতে দেখা যাবে সলমনকে?
সলমন খানকে এরপর মাতৃভূমি-তে দেখা যাবে। এই ছবিতে তিনি এক কর্নেলের চরিত্রে অভিনয় করবেন। তাঁর সঙ্গে প্রধান ভূমিকায় থাকবেন