সলমন খানের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে গত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল, ছবির মুক্তি নাকি পিছিয়ে ২০২৭ সালে চলে যেতে পারে। তবে সেই সব জল্পনায় এবার জল ঢেলে দিল সলন খান ফিল্মস (SKF)। সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছবিটি ২০২৬ সালেই মুক্তি পাবে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন পোস্টারও।

রবিবার, ২০ জুলাই, সেই জল্পনার অবসান ঘটিয়ে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে সলমন খান ফিল্মস। নতুন পোস্টারে বড় করে লেখা ছিল ‘২০২৬’। পোস্টের ক্যাপশনে সংস্থা লিখেছে, ‘একজন সৈনিকের অঙ্গীকার। একটি পরিবারের শক্তি। একটি দেশের গর্ব।’ এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ছবির মুক্তি ২০২৬ সালেই হবে।
কেন তৈরি হয়েছিল মুক্তি পিছনোর জল্পনা?
চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি’ সলমন খানের অন্যতম প্রতীক্ষিত ছবি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ছবির বিষয়বস্তু এবং তাতে চিনের উল্লেখ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কিছু আপত্তি রয়েছে। সেই কারণেই ছবির মুক্তি ২০২৭ পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন ছড়ায়।
বলিউড হাঙ্গামা-র একটি প্রতিবেদনে এক বাণিজ্য বিশ্লেষকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ছবি-সংক্রান্ত কিছু বিষয় তখনও মেটেনি। এমনকী দ্রুত সমস্যার সমাধান হলেও ভালো মুক্তির তারিখ পাওয়া কঠিন হতে পারে, কারণ ২০২৬ সালের অধিকাংশ বড় মুক্তির দিন ইতিমধ্যেই অন্য ছবির দখলে।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, বলিউডে অনেক সময় প্রযোজক বা অভিনেতারা অন্য ছবির নির্ধারিত মুক্তির তারিখ দখল করে নেন। তবে সলমন খান সেই পথে হাঁটেন না। তিনি অযথা অন্য ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষে বিশ্বাসী নন। যদি কখনও একই দিনে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন, তাহলে আগে সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েই করেন।
সেন্সর বোর্ড নিয়ে গুজবও খারিজ
{{/usCountry}}প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, বলিউডে অনেক সময় প্রযোজক বা অভিনেতারা অন্য ছবির নির্ধারিত মুক্তির তারিখ দখল করে নেন। তবে সলমন খান সেই পথে হাঁটেন না। তিনি অযথা অন্য ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষে বিশ্বাসী নন। যদি কখনও একই দিনে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন, তাহলে আগে সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েই করেন।
সেন্সর বোর্ড নিয়ে গুজবও খারিজ
{{/usCountry}}মুক্তি পিছোনোর জল্পনার পাশাপাশি আরও একটি দাবি সামনে আসে যে, ‘মাতৃভূমি’ নাকি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে। সেই দাবিও সম্পূর্ণ অস্বীকার করেছে সলমন খান ফিল্মস।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এখনও সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেশনের জন্য জমাই দেওয়া হয়নি। ফলে ছবির ছাড়পত্র আটকে যাওয়া বা বোর্ডের আপত্তি নিয়ে যে সব খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় অনুরাগীরা
বিবৃতির শেষে সলমন খান ফিল্মস সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করেছে, যাচাই না করা তথ্য প্রচার না করতে। সংস্থার বক্তব্য, ছবি সংক্রান্ত সমস্ত সরকারি ঘোষণা ও আপডেট শুধুমাত্র সালমান খান ফিল্মসের অফিসিয়াল মাধ্যম থেকেই জানানো হবে। ফলে এখন অনুরাগীদের নজর ছবির চূড়ান্ত মুক্তির দিন ঘোষণার দিকেই।