অপুর্ব লাখিয়া পরিচালিত ও সলমন খান অভিনীত আগামী মেগা প্রজেক্ট ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Maatrubhumi: May War Rest in Peace)-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মজাদার কাণ্ড ঘটালেন ভাইজান নিজেই। মুম্বাইয়ে আয়োজিত এই ইভেন্টে মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় ইংরেজি শব্দ বলতে গিয়ে মুখ ফসকে একটি অপশব্দ (গালি) উচ্চারণ করে ফেলেন সলমন। তবে নিজের ভুল বুঝতে পেরে তিনি যেভাবে তা সামলে নেন, তাতে পুরো হল হাসিতে ফেটে পড়ে।

ঠিক কী ঘটেছিল প্রেস কনফারেন্সে?
ইভেন্টে সলমনকে ছবির মুক্তির তারিখ ও দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে শুরু করেন।
সলমন বলেন,'আমরা ২৬শে জানুয়ারি মুক্তির কথা ভেবেছিলাম, কিন্তু এটি একটি দেশাত্মবোধক ছবি এবং লাভ স্টোরি। আমার মনে হয় না এই দুটো দিনই যথেষ্ট। আমাদের উচিত নিজেদের মাতৃভূমি ও দেশকে উদযাপিত করা। আমাদের উদযাপিত করা উচিত প্যাট্রিয়টিজম…'। এই শব্দটি একবারে সঠিকভাবে উচ্চারণ করতে গিয়ে সলমনের জিভ তোতলানোয় মুখ দিয়ে অসাবধানতাবশত একটি গালি বেরিয়ে যায়।
মাইকে কি আওয়াজটা গেছে?— সলমনের মজার প্রতিক্রিয়া:
মুখ থেকে কথাটি বেরোনোর পর মুহূর্তেই সলমন থমকে যান এবং সামনে থাকা সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসিমুখে জিজ্ঞেস করেন, ‘এটা কি মাইকে গেছে?’ সাংবাদিকরা ‘হ্যাঁ’ বলতেই নিজের চেনা রসিকতার মেজাজে সলমন বলে ওঠেন,'আরে ভাই, বিগ বস হোস্ট করছি তো! কি যে বলো তোমরা…'।
সলমনের এই অকাট্য ও সহজ জবাব শুনে সঙ্গে সঙ্গেই হাসির রোল ওঠে ইভেন্টে উপস্থিত সকল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে।
{{/usCountry}}সলমনের এই অকাট্য ও সহজ জবাব শুনে সঙ্গে সঙ্গেই হাসির রোল ওঠে ইভেন্টে উপস্থিত সকল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে।
{{/usCountry}}সোশাল মিডিয়ায় তোলপাড়:
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।নেটিজেনদের একাংশ রসিকতা করে লিখেছেন, ‘সলমন ভাই, এবার সত্যি সত্যি বিগ বস ছাড়ার সময় হয়েছে!’ অন্যদিকে সলমন-অনুরাগীদের বক্তব্য, সলমন খান এমনই সোজা ও অকপট। তাঁর এই মানবিক ও স্বাভাবিক ভুলই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
আগামী ৪ঠা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাতৃভূমি’, তবে ট্রেলার লঞ্চের এই মজাদার মুহূর্তটি ইতিমধ্যেই ইন্টারনেটে ট্রেন্ড করছে।