Samantha Ruth Prabhu: ‘ভালোবাসি’ বলতে নারাজ স্বামী, তার মধ্যেই ছড়াল সামান্থার গর্ভবতী হওয়ার গুঞ্জন

Samantha Ruth Prabhu: এখনও ১ বছর হয়নি বিয়ে করেছেন সামান্থা রূথ প্রভু। কোয়েম্বাটুরে একটি ঘরোয়া অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার নিজের জীবনের নতুন সূচনা করতে চলেছেন অভিনেত্রী। জানা গেল, দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা।

Published on: Jun 20, 2026, 22:28:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Samantha Ruth Prabhu: এখনও ১ বছর হয়নি বিয়ে করেছেন সামান্থা রূথ প্রভু। কোয়েম্বাটুরে একটি ঘরোয়া অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার নিজের জীবনের নতুন সূচনা করতে চলেছেন অভিনেত্রী। জানা গেল, দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা।

ছড়াল সামান্থার গর্ভবতী হওয়ার গুঞ্জন
ছড়াল সামান্থার গর্ভবতী হওয়ার গুঞ্জন

একটি অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গিয়েছে, সামান্থার মা হওয়ার খবর একেবারে সত্যি। খুব শীঘ্রই এই দম্পতি সকলের সঙ্গে ভাগ করে নেবেন নিজেদেরই আনন্দের কথা।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

বিগত কিছুদিনে সামান্থা ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। এই ছবির পরিচালক এবং প্রযোজক হলেন সামান্থার স্বামী রাজ। খুব সম্প্রতি ছবির প্রচারে কেক কাটতে দেখা যায় সামান্থা ও তার স্বামীকে। কিন্তু সর্বসমক্ষে স্ত্রীকে ‘ভালোবাসি’ বলতে নারাজ ছিলেন যা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা কল্পনা।

কিন্তু সেই ভিডিওতেই সামান্থার ফোলা পেট দেখে অনেকে আন্দাজ করেন হয়তো অভিনেত্রী গর্ভবতী। ভিডিও দেখে নেট পাড়ার একাংশ অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন। যদিও এই বিষয় নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তারকা দম্পতি।

২০২৫ সালের ১ ডিসেম্বর, সামান্থা ও রাজ কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের অন্তর্গত লিঙ্গ ভৈরবী মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই ব্যক্তিগত অনুষ্ঠানে ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন এবং দম্পতি অনাড়ম্বরভাবে উদযাপন করতে চেয়েছিলেন। পরবর্তীতে বিয়ের ছবি অনলাইনে শেয়ার করা হয়, যা তাদের সম্পর্ক নিয়ে কয়েক মাসের জল্পনা-কল্পনাকে সত্যি প্রমাণ করে।

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং পরবর্তীতে ‘সিটাডেল: হানি বানি’-এর মতো প্রকল্পে কাজ করার সময় এই দম্পতি প্রথম পেশাগতভাবে একসঙ্গে কাজ করেন। সময়ের সাথে সাথে, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতার মধ্যে একটি ক্রমবর্ধমান বন্ধনের খবর সামনে আসে, যদিও দুজনেই বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন।