পুষ্পবৃষ্টি, মঞ্চ উচ্চারণের মাধ্যমে সম্পন্ন সামান্থার সাধের অনুষ্ঠান
সোমবার ইনস্টাগ্রামে নিজের সাধ ভক্ষণের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামান্থা রুথ প্রভু। জীবনের নতুন অধ্যায় শুরু হতে আর কিছু সময় বাকি। তার আগে একটি বিশেষ নিয়মের মাধ্যমে আগত সন্তানকে আশীর্বাদে ভরালেন অভিনেত্রীর কাছের মানুষরা।
সোমবার ইনস্টাগ্রামে নিজের সাধ ভক্ষণের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামান্থা রুথ প্রভু। জীবনের নতুন অধ্যায় শুরু হতে আর কিছু সময় বাকি। তার আগে একটি বিশেষ নিয়মের মাধ্যমে আগত সন্তানকে আশীর্বাদে ভরালেন অভিনেত্রীর কাছের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই বিশেষ মুহূর্তের সেই ছবি।

ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি হালকা কমলা রঙের চুড়িদার পরে রয়েছেন অভিনেত্রী। গলায় রয়েছে মালা। সামান্থা একটি খোলা জায়গায় বসে রয়েছেন এবং অভিনেত্রীর মাথায় গায়ে ঢালা হচ্ছে জল। অন্য একটি ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী চোখ বন্ধ করে রয়েছেন এবং অভিনেত্রীর মাথায় গায়ে হাত দিয়ে রয়েছেন বাকিরা।
আরও পড়ুন: অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের
এই ছবি পোস্ট করে সামান্থা লেখেন, আমাদের ঐতিহ্যের প্রতি আমার বরাবরই গভীর শ্রদ্ধা রয়েছে। আমি হয়তো প্রত্যেক নিয়মের অর্থ বুঝতে পারি না কিন্তু বিশ্বাস করি এর পেছনে গভীর কোনও কারণ আছে। জপ করার মাধ্যমে যে শক্তি সৃষ্টি হয়, যে যত্ন সহকারে প্রাচীন প্রথাগুলো প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে তার মধ্যে লুকিয়ে রয়েছে বিশ্বাস এবং শ্রদ্ধা।
অভিনেত্রী আরও লেখেন, যখন পুরোহিত প্রথম ধাপ ব্যাখ্যা করতে শুরু করলেন তখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম এই অনুষ্ঠান কতটা অর্থবহ ছিল। প্রতিটি মন্ত্রের একটি উদ্দেশ্য ছিল। প্রতিটি পদক্ষেপের একটি নির্দিষ্ট স্থান ছিল। কালা আবরণ শ্রীবিদ্যা ঐতিহ্যের একটি বিশেষ অনুষ্ঠান। এটি হবু মায়ের সাতটি চক্রের মাধ্যমে দেবীর ৯৪ টি কলা এবং তাঁর বহুবিধ দিব্য গুণাবলীকে সম্মান জানায়। এটি মন পবিত্র এবং শুদ্ধ করার একটি প্রক্রিয়া।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত
এছাড়াও অনুষ্ঠানের যে বিষয়টি সব থেকে বেশি মন ছুঁয়ে গিয়েছে অভিনেত্রীর, তা হল এই অনুষ্ঠানের মাধ্যমে একজন মাকে দেবীর আসনে বসানো হয়। একজন নারী যখন প্রাণের সঞ্চার ঘটানোর মাধ্যমে নিজের নতুন জীবন শুরু করেন, তাঁকে দেবী রূপে জ্ঞান করা। শুধুমাত্র গর্ভে থাকা শিশুর জন্য আশীর্বাদ নয়, এই অনুষ্ঠান সেই নারীর মঙ্গলের জন্যেও যে আগামী দিনে একটি নতুন মানুষকে জন্ম দিতে চলেছে।
পুষ্প বৃষ্টি এবং মঞ্চ উচ্চারণের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সামান্থার স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছেন সকলে। অভিনেত্রীর পোস্ট করা ছবি এবং ভিডিয়োয় কমেন্ট করে আগামী দিনের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।
E-Paper

