...
...
Next Story

Samantha Ruth: ‘এটাই আমার মেটারনিটি শ্যুট’, উন্মুক্ত বেবি বাম্পে হাত, সোফায় শুয়ে ক্লান্ত সামান্থা! কবে আসছে সন্তান?

গর্ভাবস্থার শেষ পর্যায়ের ক্লান্তি চেপে বসেছে সামন্থার ঘাড়ে। সোফায় শুয়ে হবু মা। বেবি বাম্পে হাত নায়িকার। গ্ল্যামারাস মেটারনিটি শ্যুটের পথে হাঁটারও ইচ্ছে নেই তাঁর!

Published on: Nov 10, 2026, 12:06:45 IST
Advertisement

গর্ভাবস্থার শেষের দিনগুলোতে যেখানে তারকারা চোখ ধাঁধানো মেটারনিটি শুটে ব্যস্ত থাকেন, সেখানে সম্পূর্ণ প্রথা ভেঙে একদম ভিন্ন মেজাজে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কোনো আড়ম্বরপূর্ণ ফটোশুট না করে, ঘরের সোফায় শুয়ে আরামে সময় কাটানোর একটি সাধারণ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

‘এটাই আমার মেটারনিটি শ্যুট’, উন্মুক্ত বেবি বাম্পে হাত দিয়ে সোফায় শুয়ে সামান্থার!
‘এটাই আমার মেটারনিটি শ্যুট’, উন্মুক্ত বেবি বাম্পে হাত দিয়ে সোফায় শুয়ে সামান্থার!

কালো চশমা পরে সোফায় পা তুলে বেবি বাম্পে হাত রাখা সেই ছবির ক্যাপশনে সামান্থা রসিকতা করে লিখেছেন, ‘এটাকেই আমার মেটারনিটি শুট ধরে নিন!’

.সাধারণ সাজে অসাধারণ উপস্থিতি:

ঝকঝকে পোশাক আর ভারী মেকআপের বদলে সামান্থাকে দেখা গেছে লাল টি-শার্ট ও সাদা ট্রাউজার্সে। চশমা পরে ক্যাজুয়াল লুকে ঘরের সোফায় বসে বেবি বাম্প আগলে রাখার এই লুক মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।আড়ম্বরপূর্ণ ছবির বদলে এমন সহজ-সরল উপস্থাপনা নজর কাড়ছে সবার।

‘সবচেয়ে কুল হবু মা!’— নেটিজেন ও অনুরাগী মহলে উন্মাদনা:

ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করার সাথে সাথেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। এক অনুরাগী লিখেছেন, ‘আপনিই সত্যি সর্বকালের সেরা ‘কুল’ হবু মা!’ অন্য একজন লিখেছেন, ‘চিত্রনাট্যের মতো মেটারনিটি শুটেও বড় চমক দিলেন সামান্থা।’

হবু মা সামান্থার নতুন অধ্যায়:

চলতি বছরের জুনে নিজ ছবি ‘মা ইন্টি বঙ্গারাম’-এর সাফল্য উদযাপনের মঞ্চেই নিজের প্রথম সন্তান আগমনের সুখবর আনুষ্ঠানিকভাবে জানান সামান্থা। জীবনের এই বিশেষ মুহূর্ত উপভোগ করতে সাময়িক অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। কোনো ধরনের কৃত্রিমতা বা জাঁকজমক ছাড়াই নিজের স্বাভাবিক রূপকে উদ্যাপন করে ফের একবার কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিলেন সামান্থা রুথ প্রভু।

রাজ নিদিমোরুর সঙ্গে ফ্যামিলি ম্যান থেকে বিয়ে:

রাজ নিদিমোরু ও সামান্থার সম্পর্ক গড়ে ওঠে কাজের সেট থেকেই। ২০২১ সালে ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এ প্রথম একসঙ্গে কাজ করেন তাঁরা। পরবর্তীতে ২০২৪ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে সামান্থার ‘সিটাডেল: হানি বানি’ সিরিজেও যৌথভাবে কাজ করেন। ২০২৪ সালের মাঝামাঝি থেকে তাঁদের সম্পর্কের চর্চা শুরু হয়। এরপর ২০২৫ সালের ১লা ডিসেম্বর কোয়েম্বাটোরের ইশা যোগ সেন্টারে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত গোপনে ও সাদামাটাভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ।

সামান্থার সাম্প্রতিক কাজের খতিয়ান:অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন সামান্থা। ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত হিট তেলুগু ছবি ‘মা ইন্টি বঙ্গারাম’-এ অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও সামলেছেন। এর পাশাপাশি নেটফ্লিক্সের আসন্ন বহুপ্রতীক্ষিত সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এও দেখা মিলবে এই জনপ্রিয় অভিনেত্রীর।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks