বিখ্যাত কৌতুক অভিনেতা এবং ইউটিউবার সময় রায়না এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বুধবার হয়েছিলেন মুখোমুখি। সাইবার সচেতনতা নিয়ে আয়োজিত মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনে। আর এই অনুষ্ঠানে মহারাষ্ট্র সাইবার সেলের উচ্চ প্রশংসা করতে দেখা যায় সময়কে। এমনকী, সময় রায়নার কথা শুনে সেখানের অনেকেই হেসে ফেলেন। কারণ সময়ের কথায় বেশ কয়েকবার তাঁর উপর মাসখানেক হওয়া কেসের আভাস মিলছিল।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে সাইবার সচেতনতা অনুষ্ঠানের বিশেষ অতিথি সময় রায়নাকে সম্মানিত করেছিলেন। এদিন আরও দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠী, শরদ কেলকার, সোনালি বেন্দ্রে, আশিস বিদ্যার্থী, জাভেদ জাফরি এবং মঙ্গেশ দেশাইয়ের মতো অভিনেতাদের। অনুষ্ঠান চলাকালীন, ফড়নবিশ সাইবার-সচেতনতামূলক শর্ট ফিল্ম 'ডিজিটাল অ্যারেস্ট' এবং মহারাষ্ট্র সাইবার সংগীত চালান।
নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ এলে, নিজস্ব ঢঙে কৌতুক করে সময় রায়না বলে ওঠেন, ‘১৯৩০ একটি ভালো সংখ্যা। আমি তো এটা নিজের ফোনেও সেভ করে রেখেছি। কারণ সেখান থেকে মাঝে মাঝে আমার কাছে ফোনও আসে।’ সময়ের কথা শুনে সেখানে উপস্থিত সকলের মুখেই ফুটে ওঠে হাসি। এরপর সময় সাইবার সেলের সক্রিয়তার প্রশংসা করে বলেন, মানুষ ভারতে থাকুক বা আমেরিকায়, ঠিক ট্র্যাক করে ফেলেন সাইবার সেলের কর্মীরা। পুরো সময়টাই সময়ের দুপাশে বসে থাকা শরদ কেলকার ও পঙ্কজ ত্রিপাঠিকে নিজের হাসি লুকোতে দেখা যায়।
{{/usCountry}}নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ এলে, নিজস্ব ঢঙে কৌতুক করে সময় রায়না বলে ওঠেন, ‘১৯৩০ একটি ভালো সংখ্যা। আমি তো এটা নিজের ফোনেও সেভ করে রেখেছি। কারণ সেখান থেকে মাঝে মাঝে আমার কাছে ফোনও আসে।’ সময়ের কথা শুনে সেখানে উপস্থিত সকলের মুখেই ফুটে ওঠে হাসি। এরপর সময় সাইবার সেলের সক্রিয়তার প্রশংসা করে বলেন, মানুষ ভারতে থাকুক বা আমেরিকায়, ঠিক ট্র্যাক করে ফেলেন সাইবার সেলের কর্মীরা। পুরো সময়টাই সময়ের দুপাশে বসে থাকা শরদ কেলকার ও পঙ্কজ ত্রিপাঠিকে নিজের হাসি লুকোতে দেখা যায়।
{{/usCountry}}প্রসঙ্গত, সময়ের শো ইন্ডিয়াজ লেটেন্ট শো-তে এসে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিয়ার বাইসেপস রণবীর এলাহাবাদিয়া। যার জেরে সময় রায়নার শো বন্ধ হয়ে যায়। সময়, রণবীর-সহ সেই অনুষ্ঠানে উপস্থিত একাধিক কৌতুক অভিনেতার নামে কেস হয় দেশের নানা প্রান্তে। জল গড়ায় বহু দূর। এরপর যদিও দিনকয়েক আগে রণবীর, সময়-সহ সকলে নাম থেকে এটি সম্পর্কিত সব কেস তুলে নেওয়া হয়েছে।