...
...
Next Story

অভিনয়ে পা শতাব্দী কন্যার! ক্লাস এইটের ছাত্রী শামিয়ানা ঋতুপর্ণার মেয়ের ভূমিকায়, দেখা যাবে ঐতিহাসিক চরিত্রে

‘ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব ইচ্ছে…’, শতাব্দী রায়ের মেয়ে এবার অভিনয়ে। পর্দায় তাঁর মা হতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Published on: Nov 27, 2026, 19:53:51 IST
Advertisement

মায়ের দেখানো পথেই এবার রূপোলি পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়-এর কন্যা শামিয়ানা বন্দ্যোপাধ্যায়। ১৯৮৬ সালে তপন সিন্‌হার ‘আতঙ্ক’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন শতাব্দী। আর তার ঠিক চার দশক পর, পরিচালক অতনু রায়ের আগামী ছবি ‘ফাতমা’-র হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের আদরের কন্যা ‘জুমি’-র। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবিতে পর্দায় শামিয়ানার মায়ের ভূমিকায় অভিনয় করছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত !

অভিনয়ে পা শতাব্দী কন্যার! ক্লাস এইটের ছাত্রী শামিয়ানা ঋতুপর্ণার মেয়ের ভূমিকায়, দেখা যাবে ঐতিহাসিক চরিত্রে
অভিনয়ে পা শতাব্দী কন্যার! ক্লাস এইটের ছাত্রী শামিয়ানা ঋতুপর্ণার মেয়ের ভূমিকায়, দেখা যাবে ঐতিহাসিক চরিত্রে

কোন ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে শামিয়ানা ও ঋতুপর্ণাকে?

নবাগত পরিচালক অতনু রায়ের ‘ফাতমা’ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি। ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র নির্মাতা ফাতমা বেগম-এর জীবন ও সংগ্রাম এবং তাঁর পরিচালিত নির্বাক ছবি ‘বুলবুল-ই-পরিস্তান’ (১৯২৬)-এর শতবর্ষ উপলক্ষে এই ছবিটি নির্মিত হচ্ছে।

ঋতুপর্ণা সেনগুপ্ত: ছবিতে ফাতমা বেগমের নাম ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা।

অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানাকে দেখা যাবে ফাতমা বেগমের দ্বিতীয় কন্যা কিশোরী জুবেইদা-র চরিত্রে। প্রসঙ্গত, এই জুবেইদা পরবর্তীকালে ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’ (১৯৩১)-র নায়িকা হিসেবে সারা দেশে খ্যাতি অর্জন করেছিলেন। ছবিতে প্রাপ্তবয়স্ক জ়ুবেইদার ভূমিকায় থাকছেন আনন্দরূপা চক্রবর্তী।

‘শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় কাজ করুক’— কী বললেন মা শতাব্দী?

মেয়ের বড়পর্দায় অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত শতাব্দী রায়। নিজের অনুভূতি ভাগ করে নিয়ে তিনি বলেন, ‘শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে। আমার আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর আমার মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে, এটা আমার কাছে আনন্দের। ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা।’

জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে আত্মবিশ্বাসী শামিয়ানা জানায়, ‘আমি মায়ের অনেক সিনেমা দেখেছি। সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অভিনয় করার খুব ইচ্ছে। আমি বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাই। আশা করি, আমার প্রথম কাজ মানুষের ভালো লাগবে।’

অন্যদিকে, সহ-অভিনেত্রী ও প্রাক্তন পরিচালক শতাব্দীর মেয়ের এই যাত্রা নিয়ে আবেগপ্রবণ ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, ‘ফাতমা’ তাঁর কাছে অত্যন্ত বিশেষ একটি ছবি হতে চলেছে। পরিচালক অতনু রায়ের কথায়, কিশোরী জ়ুবেইদার চরিত্রের জন্য শামিয়ানার সঙ্গে কথা বলেই তাঁর মনে হয়েছিল যে শামিয়ানাই এই চরিত্রের জন্য সেরা পছন্দ।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks