...
...
Next Story

জন্মদিনে পর্দার পিসিকে শুভেচ্ছা সম্পূর্ণার, চান্দ্রেয়ীকে ভালোবাসায় ভরালেন মল্লিকাও

ওটিটি প্ল্যাটফর্ম বা বড় পর্দার সুপরিচিত অভিনেত্রী চান্দ্রেয়ী ভট্টাচার্য বর্তমানে অভিনয় করছেন জি বাংলার সাত পাকে বাঁধা ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি সম্পূর্ণ রক্ষিত ওরফে শাওনের পিসির চরিত্রে অভিনয় করছেন।

Published on: Aug 29, 2026, 20:11:02 IST
Advertisement

ওটিটি প্ল্যাটফর্ম বা বড় পর্দার সুপরিচিত অভিনেত্রী চান্দ্রেয়ী ভট্টাচার্য বর্তমানে অভিনয় করছেন জি বাংলার ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তিনি সম্পূর্ণ রক্ষিত ওরফে শাওনের পিসির চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটি অবশ্যই নেতিবাচক কিন্তু মানুষটা বড্ড পজেটিভ আর তাই পর্দার বাইরে পিসি ভাইজির সম্পর্ক কিন্তু দেখার মতো।

জন্মদিনে চান্দ্রেয়ীকে শুভেচ্ছা সম্পূর্ণার, ভালোবাসায় ভরালেন মল্লিকাও
জন্মদিনে চান্দ্রেয়ীকে শুভেচ্ছা সম্পূর্ণার, ভালোবাসায় ভরালেন মল্লিকাও

চান্দ্রেয়ীর জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে সম্পূর্ণা লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার সব থেকে কাছের বন্ধু সেরা পথপ্রদর্শক এবং অবশ্যই একজন অসাধারণ ডিরেক্টর অফ ফটোগ্রাফি। আমি যাকে পেয়েছি সব সময় আমার পাশে থাকার জন্য, যে কোনও বিষয় নিয়ে কথা বলার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। আমাকে এক নতুন দিগন্ত দেখানোর জন্য অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে তুমি সেরা। আর হ্যাঁ তোমাকে আমার ৫ টাকা কখনওই দেবো না। আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব।’

তবে শুধুমাত্র সম্পূর্ণ একা নন চান্দ্রেয়ীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রীর বহুদিনের বন্ধু মল্লিকা মজুমদার। বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সকাল থেকে তুমি আমার কাছে কতটা মূল্যবান তা বোঝানোর জন্য অন্তত কয়েকটি শব্দ লেখার চেষ্টা করেছি কিন্তু কিছুই যথেষ্ট মনে হচ্ছে না। কোন শব্দই সম্ভবত এটা প্রকাশ করতে পারবে না বা ব্যাখ্যা করতে পারবে না তুমি আমার কাছে কতটা মূল্যবান। এই পৃথিবীটা অসহনীয় হয়ে উঠতে যদি তুমি না থাকতে। আমার প্রতিটি দিনকে অর্থবহ করে তোলার জন্য অনেক ধন্যবাদ। তুমি আমার যোদ্ধা, আমার প্রিয় বন্ধু, আমি চাই প্রতিটা দিন তোমার আনন্দে কাটুক। তুমি সে রাত থেকে কিছু কম নও।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks