জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ 'সম্রাট'-এর চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar)-কে। তবে সম্প্রতি সোশ্যালে এক নেটিজেনের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে, যার একটি বেশ সোজাসাপটা ও কড়া জবাব দিয়েছেন অভিনেতা নিজেই।

ধ্রুবজ্যোতির কেরিয়ারের অন্যতম চ্য়ালেঞ্জিং চরিত্র সম্রাট। ঝিনুকের সাইকো বরের ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসা কুড়ালেও এক নেটিজেন মন্তব্য করে লেখেন, ‘এই সম্রাটের অভিনয় বিরক্ত লাগে, এর জায়গায় যদি ফাহিম মির্জা থাকত তাহলে ফাটিয়ে দিতো।’
ধ্রুবজ্যোতির কড়া জবাব:
নেটিজেনের এই মন্তব্যে একটুও চুপ থাকেননি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। তিনি কমেন্টের রিপ্লাই দিয়ে স্পষ্টভাবে লেখেন, ‘আমার মনে হয় আপনি ফাহিম মির্জার ভক্ত। কিন্তু বস, এই চরিত্রটি শুধুই আমার জন্য। আপনার পছন্দ হলো কি হলো না, তাতে কিচ্ছু যায় আসে না।’
অনুরাগীদের সমর্থন:
ধ্রুবজ্যোতির এই আত্মবিশ্বাসী ও স্পষ্ট জবাবে তাঁকে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘এই চরিত্রের জন্য আপনিই নিখুঁত’।
{{/usCountry}}ধ্রুবজ্যোতির এই আত্মবিশ্বাসী ও স্পষ্ট জবাবে তাঁকে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘এই চরিত্রের জন্য আপনিই নিখুঁত’।
{{/usCountry}}সম্রাটের নেগেটিভ বা 'সাইকো' চরিত্রে ধ্রুবজ্যোতির অভিনয় যেমন একদিকে দর্শকদের একাংশের কাছে প্রশংসা পাচ্ছে, তেমনই অভিনেতার এই সোজাসাপটা জবাবও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় উঠে এসেছে।
প্রসঙ্গত, মিঠাই ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন ফাহিম এবং ধ্রুবজ্যোতি। তাঁদের ব্যক্তিগত সমীকরণ খুবই মধুর। আপতত ফাহিম মির্জাকে দেখা যাচ্ছে জি বাংলারই জোয়ার ভাঁটা ধারাবাহিকে।
ওদিকে কমলা নিবাসের গল্পে সম্রাটের ‘পাগলামি’ মাত্রা ছাড়াচ্ছে। ঝিনুকের বেস্ট ফ্রেন্ডকে প্রাণে মারতে চায় সম্রাট। যদিও সম্রাট রণজয়ের সঠিক পরিচিতি জানতে না পারায় সম্রাটের হাতে প্রাণঘাতী হামলার শিকার ঝিনুকেরই কলেজের আরেক সহপাঠী বিনোদ। যদিও এখনও প্রাণে বেঁচে রয়েছে সেই ক্যাফের মালিক বিনোদ। সব মিলিয়ে দর্শকদের চোখে ক্রমেই সাইকো থেকে ক্রিমিনাল সম্রাটে রূপান্তরিত হচ্ছে এই চরিত্র। ঝিনুক কবে জানতে পারবে স্বামীর এই রূপ? সেই দিন গুণছে ভক্তরা।