জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলানিবাস’-এ খলনায়ক ‘সম্রাট’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার (Dhrubojoti Sarkar)। ধারাবাহিকে ঝিনুকের সাইকো বরের চরিত্রে ওঁর অভিনয় প্রশংসিত হলেও, সম্প্রতি একটি দৃশ্য ঘিরে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গেছে। ওই দৃশ্যে সম্রাটকে দুধের মধ্যে আরশোলা চুবিয়ে খেতে দেখে শিউরে উঠেছিলেন দর্শকরা।

এই দৃশ্যটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছিল অভিনেতাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অরিজিৎ সিংয়ের ‘হর কিসি কো’ গানে একটি রিল ভিডিও পোস্ট করতেই কমেন্ট বক্সে ধেয়ে আসে কটাক্ষের বন্যা। কেউ তাঁকে ‘আরশোলার যমরাজ’ বলে ডাকেন, তো কেউ আবার ‘আরশোলা খেকো’ বলে টিপ্পনী কাটেন। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল অভিনেতার, ট্রোলারদের যোগ্য জবাব দিলেন তিনি।
রিল ভিডিওতে ট্রোলের বন্যা
ধ্রুবজ্যোতি নিজের ইনস্টাগ্রাম ওয়ালে একটি সাধারণ রিল ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে গান গাইতে দেখা যাচ্ছিল। কিন্তু নেটিজেনদের একাংশ ওঁর অভিনয় এবং বাস্তব জীবনকে গুলিয়ে ফেলে অনবরত আরশোলা সংক্রান্ত মন্তব্য করতে শুরু করেন। ওঁর চরিত্রের কুৎসিত ও সাইকো স্বভাবকে বাস্তব জীবনের ওপর চাপিয়ে দিয়ে নোংরা ট্রোলিং শুরু হতেই ক্ষোভ উগরে দেন অভিনেতা।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করে দেখান— ট্রোলারদের কড়া জবাব ধ্রুবজ্যোতির
কমেন্ট বক্সেই ট্রোলারদের একহাত নিয়ে একটি দীর্ঘ মন্তব্য লেখেন ধ্রুবজ্যোতি। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘যারা এখানে (আমাকে) আরশোলা বলছো তাদের জন্য বলি— ইটস নট রিয়েল লাইফ বাডি। সিরিয়ালে এর থেকে খারাপ খারাপ সিন হয়, যেগুলো আপনারাই দেখেন ঘরে বসে নিজেদের ফোনে, সো চিল। সম্রাট আমার সিরিয়ালের চরিত্র, আমার আসল জীবন নয়। যাদের কাজ নেই তারা সারাদিন ট্রোলিংই ভালোবাসে। জীবনে ভালো কাজ করুন, এগিয়ে যান অন্যদের ট্রোল না করে।’
{{/usCountry}}কমেন্ট বক্সেই ট্রোলারদের একহাত নিয়ে একটি দীর্ঘ মন্তব্য লেখেন ধ্রুবজ্যোতি। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘যারা এখানে (আমাকে) আরশোলা বলছো তাদের জন্য বলি— ইটস নট রিয়েল লাইফ বাডি। সিরিয়ালে এর থেকে খারাপ খারাপ সিন হয়, যেগুলো আপনারাই দেখেন ঘরে বসে নিজেদের ফোনে, সো চিল। সম্রাট আমার সিরিয়ালের চরিত্র, আমার আসল জীবন নয়। যাদের কাজ নেই তারা সারাদিন ট্রোলিংই ভালোবাসে। জীবনে ভালো কাজ করুন, এগিয়ে যান অন্যদের ট্রোল না করে।’
{{/usCountry}}এখানেই থেমে না থেকে তিনি সমালোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আরও যোগ করেন, ‘এই অ্যাক্টিংটাই এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে করে দেখান। ঘরে বসে ড্রিম দেখা যায়, সেটা পূরণ করতে ক্ষমতা লাগে, যেটা হয়তো অনেকের মধ্যে নেই। তাই তাদের কাজ মানুষকে ভালো না বলে ট্রোল করা।’
পর্দায় সম্রাটের সাইকো রূপ ও দর্শকের প্রতিক্রিয়া
‘কমলানিবাস’ ধারাবাহিকে সম্রাটের চরিত্রটি এতটাই নেতিবাচক এবং সাইকোপ্যাথিক যে, তাঁর অদ্ভুত সব কাণ্ডকারখানা দর্শকদের মনে ঘৃণা ও ভয়ের মিশ্র অনুভূতি তৈরি করেছে। আরশোলা খাওয়ার মতো একটি ঘিনঘিন উদ্রেককারী দৃশ্য পর্দায় ফুটিয়ে তোলা অভিনেতার দক্ষতার পরিচয় হলেও, বাস্তব জীবনে তার জন্য ট্রোলড হওয়াটা যে কোনো শিল্পীর জন্যই দুর্ভাগ্যজনক। ধ্রুবজ্যোতির এই কড়া জবাবের পর অনুরাগীদের অনেকেই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।