...
...
Next Story

আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

Sanchari Mondal: ‘পরিণীতা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে পারুল। কিন্তু এর মধ্যেই রায়ানের পুরনো জীবন আবার তার সামনে এসে দাঁড়ালো। কিছুদিন আগেই হঠাৎ একটি পোস্টার দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় রায়ান, যা এড়ায় না পারুলের।

Published on: Aug 12, 2026, 20:01:12 IST
Advertisement

Sanchari Mondal: ‘পরিণীতা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে পারুল। কিন্তু এর মধ্যেই রায়ানের পুরনো জীবন আবার তার সামনে এসে দাঁড়ালো। কিছুদিন আগেই হঠাৎ একটি পোস্টার দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় রায়ান, যা এড়ায় না পারুলের। রায়ানের অতীতের কালো ছায়া হয়ে এবার ‘পরিণীতা’ ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল।

আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী
আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী

সঞ্চারী সর্বশেষ অভিনয় করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। এবার সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। তবে সঞ্চারী অভিনীত এই মনালী মুখোপাধ্যায় চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক একটি চরিত্র হতে চলেছে। এই মেয়েটির সঙ্গেই জড়িয়ে রয়েছে রায়ানের জীবনের এক কালো ইতিহাস, যা নিয়েই এভাবে আগামী দিনের গল্প।

বহুদিন পর আবার ছোটপর্দায় সঞ্চারী মন্ডলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। আগামী দিনে সঞ্চারী অভিনীত এই চরিত্রটি ধারাবাহিকে কতটা প্রভাব ফেলে এবং দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks