...
...
Next Story

কুকুরছানা খুনে জামিন পেয়েই গেলেন সন্দীপ! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শ্রীলেখা

বিক্রমগড়ে পোষ্য কুকুর খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ভট্টাচার্য শর্তাধীন জামিন পেয়েছেন। ১০ হাজার টাকার বন্ডে তার শর্তাধীন জামিন মঞ্জুর করা হয়েছে।

Published on: Nov 22, 2026, 12:50:20 IST
Advertisement

কলকাতার যাদবপুরের বিক্রমগড়ে পোষ্য কুকুর খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ভট্টাচার্য শর্তাধীন জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও কুকুরকে মারার প্রস্তুতি এবং উদ্ধারে আসা প্রাণীপ্রেমী সংগঠনের সদস্যদের ওপর হামলা ও যৌন নিগ্রহের অভিযোগও রয়েছে। ১০ হাজার টাকার বন্ডে তার শর্তাধীন জামিন মঞ্জুর করা হয়েছে।

সন্দীপের জামিনে কী লিখলেন শ্রীলেখা।
সন্দীপের জামিনে কী লিখলেন শ্রীলেখা।

শনিবার রাতেই এই নিয়ে পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লিখেছিলেন যে, আদালতে উপস্থিত দেবলীনা (অভিনেত্রী দেবলীনা দত্ত) তাঁকে ফোন করেছিলেন। এবং কাঁদতে কাঁদতেই জানিয়েছিলেন যে, 'শ্রীলেখাদি, এই বিক্রমগড়ের কুকুর হত্যাকারীটার বোধহয় বেল হয়ে যাবে, বুঝলে? আইনজীবীরা কুকুর খুনের ঘটনাটাকে নিয়ে হাসাহাসি করছেন!'

শ্রীলেখা এই নিয়ে লেখেন, ‘একটি বিষাক্ত সম্পর্কের জটিলতা এবং সেই সম্পর্কের টক্সিসিটির পরিণতিতে দুটি অবলা বাচ্চা কুকুরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু পশু নির্যাতন নয়, অত্যন্ত ভয়ংকর একটি অপরাধ। শোনা যাচ্ছে, অভিযুক্তের সাত দিনের জেল কাস্টডি হয়েছিল। এই দেশে যেখানে কুকুর হত্যার মতো অপরাধেও অনেক সময় জামিন পেতে বিশেষ অসুবিধা হয় না, সেখানে সাত দিনের জেল কাস্টডিকেও আমরা একটা বড় পদক্ষেপ হিসেবে দেখছি। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। যে মানুষ দুটি অবলা প্রাণকে ঠান্ডা মাথায় নৃশংসভাবে হত্যা করতে পারে, সেই ঘটনার ভিডিও করতে পারে, তার মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়? জামিন দেওয়া মানেই বিচার শেষ হয়ে যাওয়া নয়। আইনি প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে কিন্তু সেই সঙ্গে সমাজেরও নিরাপত্তার অধিকার রয়েছে। বিচারব্যবস্থার কাছে আমাদের প্রশ্ন, এমন অপরাধের ক্ষেত্রে প্রাণীদের জীবনের মূল্য এবং অপরাধের নৃশংসতা কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে?’

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks