...
...
Next Story

'আমি চাই সায়ক একটু শান্তি পাক', বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি

বিগ বস বাংলা শুরু হওয়ার মাত্র ৫ দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আসতে পারেন স্যান্ডি সাহা। স্যান্ডিকে ২০ বছর মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

Published on: Sep 5, 2026, 22:01:50 IST
Advertisement

বিগ বস বাংলা শুরু হওয়ার মাত্র ৫ দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আসতে পারেন স্যান্ডি সাহা। স্যান্ডিকে ২০ বছর মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। যেহেতু চলতি বছরে সায়ককে নিয়ে কিছু ব্যক্তিগত মন্তব্য করেছিলেন স্যান্ডি, তাই অনেকেই চান স্যান্ডি আর সায়ক মুখোমুখি হলে বিগ বস জমে যাবে।

বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি
বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি

কিন্তু বিগ বসে যাওয়ার সমস্ত জল্পনা, কল্পনা এবার নিজেই উড়িয়ে দিলেন স্যান্ডি সাহা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিগ বস বাংলার তরফ থেকে তাঁর কাছে কোনও অফার আসেনি। যদি অফার আসত সেক্ষেত্রে না হয় কিছু কথা ছিল কিন্তু যদি যেহেতু অফার আসেনি তাই বিগ বস যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন: ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

সায়কের নাম উল্লেখ করেই স্যান্ডির বক্তব্য, ‘যদি আমি যাই তাহলে সায়ক ঘুমোতে পারবে না। আমি চাই ওই বা নিশ্চিন্তে একটু ঘুমোক। শুধু ও কেন আমি ওখানে গেলে অনেকেই ঘুমাতে পারবে না যারা ওখানে ঘুমোতে গিয়েছে। তাই অন্যের ঘুম নষ্ট করার কোনও ইচ্ছে নেই আমার।’

স্যান্ডি আরও বলেন, ‘আরও অনেকেই আছেন যারা বিগ বসের ঘরে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আমি চাই এমন কেউ আসুক যারা এদের মুখোশ টেনে খুলে দিতে পারবে। তাদেরকে নিয়ে আসা হোক বিগ বসে। তবে বিগ বসের প্রত্যেক প্রতিযোগীদের শুভেচ্ছা এবং আমি বিগ বস নিয়ে ভীষণ উত্তেজিত। কিন্তু আমি এবারে যাচ্ছি না তাই আমাকে নিয়ে যে খবর রটেছে সেটা পুরোপুরি গুজব।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks