বিগ বস বাংলার প্রতিটি এপিসোড যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে। কিছু মানুষ টিভিতে দেখছেন এই অনুষ্ঠান কেউ কেউ আবার মুঠোফোনে। চিরাচরিত নিয়ম ধরে এই বিগ বস বাংলার ঘরেও শুরু হয়ে গিয়েছে ঝগড়া অশান্তি।
বিগ বস বাংলার প্রতিটি এপিসোড যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে। কিছু মানুষ টিভিতে দেখছেন এই অনুষ্ঠান কেউ কেউ আবার মুঠোফোনে। চিরাচরিত নিয়ম ধরে এই বিগ বস বাংলার ঘরেও শুরু হয়ে গিয়েছে ঝগড়া অশান্তি। ১৫ জন প্রতিযোগীদের নিয়ে শুরু হওয়া বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসেছেন রাজবীর।
স্যান্ডির নিশানায় মমতা
তবে যার বিগ বস বাংলায় আসার খবর সব থেকে বেশি রটে ছিল তিনি ছিলেন স্যান্ডি সাহা। অনেকেই মনে করেছিলেন বিগ বস বাংলার ঘরে হয়তো পরে হলেও দেখা যাবে স্ট্যান্ডি সাহাকে। যেহেতু সায়ক এবং স্যান্ডির মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল তাই সায়কের পাশাপাশি স্যান্ডিকেও সকলে দেখতে চেয়েছিলেন বিগ বসের ঘরে।
কিন্তু দর্শকদের সেই আশায় জল ঢেলে স্যান্ডি সাহা কিছুদিন আগেই বলেছেন, তিনি বিগ বস বাংলায় যাবেন না। তিনি চান বিগ বস বাংলায় যে প্রতিযোগীরা রয়েছেন, তারা যেন শান্তিতে থাকতে পারেন, আর তাই তিনি যাবেন না বিগ বসের ঘরে। কিন্তু তিনি নিজে না গেলেও ভীষণভাবে চান এমন এক প্রতিযোগীকে যিনি বিগ বস বাংলায় এলে স্যান্ডি নাকি প্রত্যেকদিন বিগ বস বাংলা দেখবেন।
কে সেই প্রতিযোগী?
বিগ বস বাংলায় যে প্রতিযোগীকে স্যান্ডি দেখতে চান তিনি আর অন্য কেউ নন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যান্ডি বলেন, ‘আমার মনে হয় বিগ বস বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা উচিত। ওঁর এখন কোনও কাজও নেই। ওঁকে যদি আনা যেত তাহলে আমি প্রত্যেকদিন বিগ বস বাংলা দেখতাম। সারাদিন উনি হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা করতেন, সেটা আমি দেখতাম। আমি চ্যানেলটি অনুরোধ করছি যাতে ওঁকে কাস্ট করা হোক। কিন্তু তখন আবার ডিম থেরাপি শুরু হয়ে গেলে বিগ বসের ঘরে ডিম কমে যেতে পারে।’
স্যান্ডি সাহার এই মন্তব্যে অনেকেই মজা করলেও কেউ কেউ আবার কমেন্ট বক্সে লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন কথা বলা একেবারেই শোভনীয় নয়। কেউ কেউ আবার লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবর্তে আপনি যদি যান তাহলে বিগ বস জমে যাবে।