রবিবারে দাদার দরবার থেকে বিগ বস বাংলাকে বিদায় জানালেন স্বঘোষিত ‘রিয়েলিটি শো-এর কুইন’ অনুষ্কা ঘোষ। তিনি আর ঝিলম গুপ্ত ছিলেন শেষ দুইয়ে। তবে ঝিলম এবারেও বেঁচে গেলেন। বিদায় নিলেন অনুষ্কা। এর আগেরবারও যখন ঝিলম ও দীপেন্দু ছিলেন নমিনেট, তখন বিগ বসের ঘরের সদস্যদের ভোটে বেরিয়ে যেতে হয়েছিল দীপেন্দুকে। রয়ে গিয়েছিলেন ঝিলম।

একাধিক মানুষ রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিগ বস বাংলা-র ঘরে ঝিলমের অংশগ্রহণ নিয়ে। বেশিরভাগ সময়তেই ঝিলমকে শুয়ে বসে থাকতে দেখা গিয়েছে। ঘরের রান্না, বাসনমাজা, ঘর ঝাড় দেওয়া বা বাথরুম পরিষ্কার করার মত কাজে তাঁর যেমন উৎসাহের অভাব, তেমনই বিভিন্ন টাস্কেও সেভাবে অংশ নিতে দেখা যায়নি। নেটপাড়ার অধিকাংশের দাবি, ঝিলমের বেশিরভাগটা সময়ই কেটেছে কূটকাচালিতে।
এরইমাঝে অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্রের একটি ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তিনি লিখেছেন, ‘মাসখানেক ধরে আমি #BigBossBangla দেখছিলাম, কিন্তু শেষমেশ আমার আর কোনো আগ্রহই রইল না। কাদের আপনারা ফাইনালিস্ট বানাতে চান, তা তো পরিষ্কার বোঝা যাচ্ছে... আর ব্যাপারটা বেশ হাস্যকর। তাদেরকে বরং আরেকটু অবদান রাখতে বলুন... তাহলে অন্তত বিষয়টার একটা মানে দাঁড়াবে।’ যদিও হ্যাশট্য়াগে কারও নাম লেখেননি সঙ্ঘশ্রী।
তবে কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘বাহ, কী চমৎকার যুক্তি! অর্থাৎ, মার্জিত ও পেশাদারভাব বজায় রাখাটা নাকি বিনোদনের ক্ষেত্রে অপরাধ, আর চরম বিশৃঙ্খলাটাই পায় সেরার মুকুট। সত্যি বলতে, ‘মজা’ বা বিনোদনের এই যুগান্তকারী মানদণ্ডের জন্য আমাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত।’ আর এর জবাবে সঙ্ঘশ্ৎী লিখলেন, ‘তুমি এখনও নামটা ধরতে পারছ না... আমি খুব নিরাপদ বা নির্ভরযোগ্য কারও কথা বলছি না, কোনো অভিজাত বা 'ক্লাসি' মানুষের কথাও নয়, বন্ধু।’
সোমবার বিগ বস বাংলায় দর্শকদের জন্য অপেক্ষা করে আছে বড় চমক। রবিবারের এপিসোড শেষেই প্রোমোতে তাঁর কিছুটা ঝলক মিলেছে। যেখানে দেখা যায়, বিগ বস এমন কিছু বলছেন, যা শুনে সবার চোখে জল। হাউহাউ করে কাঁদতে দেখা যায় দুর্নিবারকে। এমনকী, সকালের দিকে শেয়ার করা একটি প্রোমোতে স্পষ্ট, সোমবার বিগ বস বাংলা-র ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কোনো এক সদস্য। যদিও সেটা কে, তা এখনো রহস্য।
{{/usCountry}}সোমবার বিগ বস বাংলায় দর্শকদের জন্য অপেক্ষা করে আছে বড় চমক। রবিবারের এপিসোড শেষেই প্রোমোতে তাঁর কিছুটা ঝলক মিলেছে। যেখানে দেখা যায়, বিগ বস এমন কিছু বলছেন, যা শুনে সবার চোখে জল। হাউহাউ করে কাঁদতে দেখা যায় দুর্নিবারকে। এমনকী, সকালের দিকে শেয়ার করা একটি প্রোমোতে স্পষ্ট, সোমবার বিগ বস বাংলা-র ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কোনো এক সদস্য। যদিও সেটা কে, তা এখনো রহস্য।
{{/usCountry}}অনেকগুলো নাম আসছে সামনে। যার মধ্যে অন্যতম হলেন ঝিলম, জীতু, দুর্নিবার। এখন দেখার কী হয় সোমবার বিগ বস বাংলা-র ঘরে। কেনই বা আচমকা কোনো এক সদস্যকে নিতে হয় বিদায়।