...
...
Next Story

‘থরথর করে কাঁপছিলাম…’! বিয়ে করে নিয়েছে শোয়েব, কাঁধে ৬ বছরের ছেলের দায়িত্ব, ডিভোর্স-পরবর্তী লড়াই নিয়ে কথা বললেন সানিয়া

সানিয়া মির্জা তাঁর ইউটিউব শো 'সার্ভিং ইট আপ উইথ সানিয়া'-তে তাঁর বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের সঙ্গে কথোপকথনের সময় তাঁর বিচ্ছেদ-পরবর্তী ওঠাপড়া নিয়ে কথা বলেছেন।

Published on: Nov 13, 2025, 07:22:13 IST
Advertisement

ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার জীবন বিগত কয়েকবছরে উথাল-পাতাল। ভেঙেছে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর সুখের সংসার। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা ফারহা খানের সঙ্গে কথোপকথনের সময় কথা বলেছেন বিচ্ছেদ পরবর্তী মানসিক লড়াই নিয়ে। ফারহাকে বলতে শোনা যায়, সানিয়াকে তিনি প্যানিক অ্য়াটাকের মুখোমুখি হতে দেখেছেন এই সময়টায়।

ডিভোর্স পরবর্তী লড়াই, একা মা হওয়ার দায়িত্ব নিয়ে কথা বললেন সানিয়া মির্জা।
ডিভোর্স পরবর্তী লড়াই, একা মা হওয়ার দায়িত্ব নিয়ে কথা বললেন সানিয়া মির্জা।

সানিয়া তার ইউটিউব শো 'সার্ভিং ইট আপ উইথ সানিয়া'-তে তার বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে ফারহাকে তাঁদের পরিবার যে আর্থিক লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছিল তা নিয় কথা বলতে শোনা যায়। ফারহার বাবা কামরান খান ছিলেন চলচ্চিত্র নির্মাতা। তাঁর একটি সিনেমা ব্যর্থ হওয়ার পর, রাতারাতি দুর্দশা নেমে আসে সানিয়ার পরিবারে।

ফারহাকে বলতে শোনা যায়, ‘আমার বয়স ছিল ৫-৬ বছর এবং আমি তখন পর্যন্ত খুব প্যাম্পার্ড আর আদুরে বাচ্চা ছিলাম। তবে তারপর আমি দেখেছি সবকিছু বদলে যেতে। এবং আমি এর জন্য ইন্ডাস্ট্রিকে দোষ দিচ্ছি না, কারণ এটা বলিউডে হামেশাই ঘটএ। আপনি ব্যর্থ হলে লোক আপনার কাছে আসবে না। লোক বলবে বলিউড অনেক কঠিন, না জীবনই আসলে অনেক কঠিন’।

এরপর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একক মা হিসেবে তিনি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন সেগুলো নিয়ে কথা বলেন সানিয়া। ফারহা যখন তাঁকে প্রশ্ন করেন, ‘তুমি এখন সিঙ্গেল মাদার। একক মা হওয়ার চেয়ে কঠিন আর কিছু নেই। এটা খুব কঠিন। আমাদের সবারই নিজের জার্নি আছে, আমাদের বেছে নিতে হয়, কোনটা বেশি প্রয়োজন।’

তাতে ফারহা বলেন, ‘আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে এর আগে এভাবে প্যানিক অ্যাটাক আসতে কখনো দেখিনি। আমার একটা শো-ছিল সেদিন। তবে সেসব ছেড়ে চলে এসেছিলাম পাজামা আর চপ্পল পরেই।’

সানিয়া মির্জা ও শোয়েব মালিক সম্পর্কে:

প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা এবং প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক তাদের ১৪ বছরের দাম্পত্য শেষ হওয়ার ঘোষণা করেন ২০২৩ সালে। কয়েক মাস ধরে বিচ্ছেদের গুজব ছড়ানোর পর, সানিয়ার বোন আনাম একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেন সবটা। বিবৃতিতে বলা হয়, ‘সানিয়া ও শোয়েব বেশ কয়েক মাস ধরে আলাদাভাবে বসবাস করছেন এবং কিছুদিন আগেই তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই কঠিন সময়ে সানিয়ার গোপনীয়তা ও সম্মান রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’ এই সময় সানিয়া-শোয়েবের পুত্র ইজহান মির্জা মালিকের বয়স ছিল মাত্র ৬ বছর।

সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গত বছর পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন ক্রিকেটার শোয়েব মালিক।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe