...
...
Next Story

Sanjay Dutt: অসুস্থ সঞ্জয়! চিকিৎসার জন্য উড়ে গেলেন বিদেশে, এখন কেমন আছেন তিনি?

Sanjay Dutt: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘আখরি সওয়াল’। গত ১৫ মে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে তেমনভাবে ব্যবসা করতে পারেনি। গত মঙ্গলবার পর্যন্ত ১.৭০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এসব কিছুর মধ্যেই এবার দেশ ছেড়ে বিদেশের দিকে পাড়ি দিলেন সঞ্জয় দত্ত।

Published on: May 21, 2026, 17:15:20 IST
Advertisement

Sanjay Dutt: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘আখরি সওয়াল’। গত ১৫ মে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে তেমনভাবে ব্যবসা করতে পারেনি। গত মঙ্গলবার পর্যন্ত ১.৭০ কোটি টাকা আয় করেছে ছবিটি। এসব কিছুর মধ্যেই এবার দেশ ছেড়ে বিদেশের দিকে পাড়ি দিলেন সঞ্জয় দত্ত।

অসুস্থ সঞ্জয়!
অসুস্থ সঞ্জয়!

না, ছুটি কাটাতে নয় বরং স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি পাড়ি দিয়েছেন বিদেশে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তিনি আমেরিকায় উড়ে গিয়েছেন তবে আমেরিকার ঠিক কোথায় থাকবেন সেটা এখনও জানা যায়নি। সঞ্জয়ের আমেরিকা পাড়ি দেওয়ার কথা শুনে অনেকেই চিন্তিত বোধ করেছেন কিন্তু জানা গিয়েছে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।

আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’

প্রতিবছর নিয়ম করে তিনি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিদেশে উড়ে যান এবারও তার অন্যথা হয়নি। ৬৬ বয়সী এই অভিনেতা কাজের পাশাপশি স্বাস্থ্যের দিকেও সমান ভাবে নজর রাখেন।

প্রসঙ্গত, ২০২০ সালে অর্থাৎ মহামারী চলাকালীন হঠাৎ করেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন সঞ্জয় দত্ত। দীর্ঘদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর অবশেষে কর্কট মুক্ত হন তিনি। ওই বছরই পাঁচ বছরের জন্য আমেরিকায় যাওয়ার ভিসা পেয়েছিলেন অভিনেতা, যার ফলে তিনি প্রতিবছর নিয়মমাফিক একবার করে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান বিদেশে।

তবে সূত্র অনুযায়ী যেটুকু জানা গিয়েছে সেটা হল এবারের আর পরিবারকে নিয়ে নেয় বরং একাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বিদেশে তাঁর ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে রয়েছেন তিনি। আমেরিকায় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নেওয়ার পর তিনি ক্যালিফোর্নিয়াতেও বিশেষজ্ঞদের মতামত নেবেন বলে জানা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks