...
...
Next Story

বাবার শেষকৃত্যে পাপারাজ্জিদের মধ্যমা দেখিয়েছিল মেয়ে, ভাইরাল ভিডিয়ো নিয়ে এবার মুখ খুললেন সঞ্জয় গুপ্তর স্ত্রী

স্বামীকে হারানোর শোকের মধ্যেই মেয়ের ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তর স্ত্রী অনুরাধা লেখি গুপ্ত। বাবার শেষকৃত্যে পাপারাজ্জিদের উদ্দেশে মধ্যমা দেখিয়েছিল তাঁদের মেয়ে। কেন এমন প্রতিক্রিয়া দিয়েছিল সে?

Published on: Nov 2, 2026, 16:30:25 IST
Advertisement

চিত্রপরিচালক সঞ্জয় গুপ্তর মৃত্যুর পর থেকেই শোকের আবহ বলিউডে। গত ৩০ অক্টোবর, মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। তাঁর শেষকৃত্যের সময় একটি ভিডিয়ো ঘিরে শুরু হয় বিতর্ক। বাবার শেষযাত্রায় পাপারাজ্জিদের দেখে মধ্যমা দেখাতে দেখা যায় সঞ্জয়ের মেয়ে দালাইকে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। এবার মেয়ের এমন আচরণের কারণ ব্যাখ্যা করে মুখ খুললেন সঞ্জয়ের স্ত্রী অনুরাধা লেখি গুপ্ত।

মেয়েকে নিয়ে কী বললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী। (hindustan)
মেয়েকে নিয়ে কী বললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী। (hindustan)

কী বললেন সঞ্জয়ের স্ত্রী?

সোমবার পরিচালক মিলাপ জাভেরি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। সেখানেই সঞ্জয়ের স্ত্রী অনুরাধার একটি বিবৃতি প্রকাশ্যে আসে। তিনি লেখেন, তাঁদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ চিরতরে হারিয়ে গিয়েছে। সেই শূন্যস্থান কখনও পূরণ হওয়ার নয়। পরিবারের তরফে বন্ধু, আত্মীয়স্বজন, সঞ্জয়ের অনুরাগী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কঠিন সময়ে সকলের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও মানসিক শক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুরাধা।

মেয়ের মধ্যমা দেখানোর ঘটনায় কী সাফাই দিলেন অনুরাধা?

মেয়ের ভাইরাল ভিডিয়ো নিয়েও মুখ খুলেছেন সঞ্জয়ের স্ত্রী। তাঁর কথায়, পাপারাজ্জিদের সংস্কৃতি এবং প্রচারের আলো থেকে দূরে বড় হয়েছে তাঁর সন্তানরা। বাবাকে হারানোর মতো কঠিন সময়ে আচমকা ব্যক্তিগত পরিসরে সংবাদমাধ্যমের এমন প্রবেশে তারা অস্বস্তিতে পড়েছিল। শোক ও যন্ত্রণার মুহূর্তে সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধির প্রতি তাদের প্রতিক্রিয়া প্রকাশ পেয়ে থাকতে পারে। এই ঘটনায় কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি।

অনুরাধা আরও জানিয়েছেন, সন্তানদের প্রতিক্রিয়াকে সহানুভূতির সঙ্গে দেখা উচিত। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে হারানোর পর তারা যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি বোঝার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি এমন কোনও ছবি বা ভিডিও যাতে সন্তানদের মনে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত তৈরি হতে পারে, সেগুলি সরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে। এই কঠিন সময়ে সন্তানদের ব্যক্তিগত পরিসর এবং শোক সামলে ওঠার জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জয় গুপ্ত। জানা গিয়েছে, বাড়িতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। মাত্র ৫৯ বছর বয়সে তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks