...
...
Next Story

মায়ের সঙ্গে রয়েছে বাংলার যোগ, কলকাতায় এলেই কোন খাবার সঙ্গে নিয়ে যান সঞ্জয়?

Sanjay Mishra: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সঞ্জয় মিশ্র এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি ‘ফেরা’। এটি সঞ্জয়ের প্রথম বাংলা ভাষার ছবি। তবে মুম্বইয়ের অভিনেতা হয়েও যেভাবে তিনি সাবলীলভাবে বাংলায় কথা বলেছেন এবং অভিনয় করেছেন তা দেখে মুগ্ধ দর্শকরা।

Published on: Jun 17, 2026, 16:54:42 IST
Advertisement

Sanjay Mishra: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সঞ্জয় মিশ্র এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি ‘ফেরা’। এটি সঞ্জয়ের প্রথম বাংলা ভাষার ছবি। তবে মুম্বইয়ের অভিনেতা হয়েও যেভাবে তিনি সাবলীলভাবে বাংলায় কথা বলেছেন এবং অভিনয় করেছেন তা দেখে মুগ্ধ দর্শকরা। যদিও অনেকেই জানেন না শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, সঞ্জয় এর আগেও একাধিক বার এসেছেন বাংলায়।

কলকাতায় এলেই কোন খাবার সঙ্গে নিয়ে যান সঞ্জয়?
কলকাতায় এলেই কোন খাবার সঙ্গে নিয়ে যান সঞ্জয়?

সম্প্রতি আনন্দবাজার সোশ্যালকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘আমার মায়ের বাড়ির দিকের বেশিরভাগ বাঙালি। তাই ছোট থেকেই বহুবার আসানসোলে এসেছেন অভিনেতা। যেহেতু মামার বাড়ির বেশিরভাগ মানুষ বাঙালি তাই খুব স্বাভাবিকভাবেই ছোট থেকে বাংলা ভাষার প্রতি একটা আলাদা টান রয়েছে তাঁর।

আরও পড়ুন: অনুমতি পাওয়া যায়নি, স্বরূপের হস্তক্ষেপে মাঝপথে আটকে যায় মিমির সিরিজ ‘কুইনস’

তবে শুধু ভাষা বা বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন না সঞ্জয়, ভালোবাসেন বাঙালি খাবার খেতে। কলকাতায় তিনি যখনই আসেন তখনই সঙ্গে করে নিয়ে যান ঘরে পাতা বড়ি। বড়ি খেতে অসম্ভব ভালোবাসেন অভিনেতা। তবে শুধুমাত্র বড়ি নয়, যে কোনও বাঙালি খাবার খেতেই ভালবাসেন অভিনেতা।

বাঙালি খাবারের কথা বলতে গিয়ে জিভে জল চলে আসে সঞ্জয়ের। তিনি বলেন, ‘কলমি শাক হোক অথবা নোটে শাক এগুলো কোথাও পাওয়া যায় না একমাত্র পাওয়া যায় এই বাংলায়। কলকাতায় যেভাবে মটন রান্না হয়। এইভাবে কোথাও রান্না হয় না। সব মিলিয়ে বাংলায় যেভাবে খাবারের স্বাদ পাওয়া যায়, সেভাবে অন্য কোথাও পাওয়া যায় না।’ আম খেতেও ভীষণ ভালোবাসেন তিনি।

প্রসঙ্গত, বাবা এবং ছেলের এটি অনবদ্য গল্প নিয়ে তৈরি ফেরা। পান্নালাল এবং তার ছেলে প্রিয়ম, দুই প্রজন্মের দুই পুরুষ নিজেদের জীবনকে দেখে একেবারে অন্যরকম ভাবে। পৃথা চক্রবর্তী পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে গত ২৯ মে। ইতিমধ্যেই সমালোচকদের কাছ থেকে ভীষণভাবে প্রশংসিত হয়েছে ছবিটি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe