...
...
Next Story

৪ বছর পর ওটিটি- তে ফিরছে সোনাদা, শুরু হল ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর খোঁজের যাত্রা

আবির চট্টোপাধ্যায়, যিনি একদিকে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তেমন অন্যদিকে আবিরের সোনাদা চরিত্রটিও সকলের ভীষণ প্রিয়। ওটিটি প্লাটফর্মে, মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি পর্ব দর্শকদের ভীষণ ভীষণ কাছের।

Published on: Jan 24, 2026, 16:30:00 IST
Advertisement

আবির চট্টোপাধ্যায়, যিনি একদিকে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তেমন অন্যদিকে আবিরের সোনাদা চরিত্রটিও সকলের ভীষণ প্রিয়। ওটিটি প্লাটফর্মে, মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি পর্ব দর্শকদের ভীষণ ভীষণ কাছের। ২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’।

শুরু হল ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর খোঁজের যাত্রা
শুরু হল ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর খোঁজের যাত্রা

এরপর ২০২২ সালে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর হাত ধরে আবার দর্শকদের সামনে এসে দাঁড়ালেন সোনাদা। কিন্তু তারপর কেটে গিয়েছে ৪ বছর। আবির চট্টোপাধ্যায়কে সোনাদা চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এবার অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।

সম্প্রতি জানা গিয়েছে, গুপ্তধন ফ্রাঞ্চাইজির চতুর্থ ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে। চার বছরের বিরতির পর ‘সপ্তডিঙার গুপ্তধন’ নামক ছবির হাত ধরে আবার নতুন অ্যাডভেঞ্চার করতে বেরোবেন সোনাদা। সঙ্গী হবে ঝিনুক ও আবির।

আরও পড়ুন: আবারও প্রতারণার অভিযোগ পলাশের বিরুদ্ধে, ৪০ লক্ষ টাকা চেয়ে থানার দ্বারস্থ প্রযোজক

ইতিমধ্যেই ছবির শুভ মুহরতের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবি এবং সাদা শাল গায়ে দিয়ে একেবারে বাঙালি গোয়েন্দার সাজে সেজেছেন আবির। উপস্থিত ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায় পর্যন্ত।

প্রতিবারের মতো এবারেও সোনাদা চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। ঝিনুক চরিত্রে থাকবেন ইশা সাহা এবং আবির চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আর কে কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: গায়ে নেই এক চিলতে কাপড়ও, বুকে চাদর আঁকড়ে শীতের সকালে উষ্ণতা ছড়ালেন সৌমি

যদিও আন্দাজ করা হচ্ছে এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। তবে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনও জানা যায়নি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন খুব সম্ভবত ইন্দ্রদীপ দাশগুপ্ত।

প্রসঙ্গত, গতবছর আবির অভিনীত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছে। নিঃসন্দেহে এই প্রাপ্তি শুধুমাত্র আবিরের জন্য নয়, গোটা ইন্ডাস্ট্রির জন্য বড় সুখবর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks