Saptadinger Guptadhan: পুরাণ আর ইতিহাসের আড়ালে লুকিয়ে গুপ্তধন, আবার দশাননের মুখোমুখি হতে হবে সোনাদাকে

Saptadinger Guptadhan: আবার গুপ্তধনের সন্ধানে সোনাদা। আগামী ১৫ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সপ্তডিঙার গুপ্তধন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার এবং টিজার। এবার মুক্তি পেল সিনেমার ট্রেলার, যেখানে রয়েছে একের পর এক চমক।

Published on: May 8, 2026, 19:29:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Saptadinger Guptadhan: আবার গুপ্তধনের সন্ধানে সোনাদা। আগামী ১৫ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার এবং টিজার। এবার মুক্তি পেল সিনেমার ট্রেলার, যেখানে রয়েছে একের পর এক চমক।

আবার দশাননের মুখোমুখি হতে হবে সোনাদাকে
আবার দশাননের মুখোমুখি হতে হবে সোনাদাকে

ট্রেলার প্রসঙ্গে

এবারের গুপ্তধন শুধুমাত্রই একটি রোমাঞ্চকর যাত্রা হতে চলেছে তা নয়, এবারের গল্পে দেখতে পাওয়া যাবে ইতিহাস এবং পুরাণের মেলবন্ধন। বেহুলা লখিন্দরের সেই গল্প আদৌ সত্যি কিনা, সেটাও জানা যাবে সিনেমার মাধ্যমে। তবে এবারের গল্পে যেটা সবথেকে রোমাঞ্চকর পার্ট সেটি হল সোনাদা আবার মুখোমুখি হবে দশাননের।

আরও পড়ুন: ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’, কেন হল এত দেরি?

দশানন অরফে রজতাভ দত্তকে আবার দেখতে পাওয়া যাবে সোনাদার সঙ্গে লড়াইয়ে। এবারের অ্যাডভেঞ্চার আরও কিছুটা কঠিন, আরও কিছুটা অন্যরকম। তবে একদিকে যেমন টানটান উত্তেজনা রয়েছে তেমন অন্যদিকে রয়েছে হাস্যরস। সব মিলিয়ে সপ্তডিঙার গুপ্তধন হতে চলেছে গরমের ছুটির স্পেশাল গিফট।

ট্রেলার প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা, পুরাণ আর ইতিহাসের হাতছানি কোন রহস্যের পথে নিয়ে যাবে সোনাদা, আবির আর ঝিনুককে? ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিনের।

২০১৮ সালে ‘গুপ্তধনের সন্ধানে’ এবং ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এরপর ২০২২ সালে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর হাত ধরে আবার দর্শকদের সামনে এসে দাঁড়ালেন সোনাদা। কিন্তু তারপর কেটে গিয়েছে ৪ বছর। আবির চট্টোপাধ্যায়কে সোনাদা চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এবার অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।

আরও পড়ুন: ‘শুধু মানুষ চিনছি…’, পিয়ার সঙ্গে ‘বন্ধু’ শতদীপের করা ব্যবহারে ক্ষোভ উগড়ে দিলেন বনি

আবির চট্টোপাধ্যায়, যিনি একদিকে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তেমন অন্যদিকে আবিরের সোনাদা চরিত্রটিও সকলের ভীষণ প্রিয়। এই ফ্রাঞ্চাইজির প্রত্যেকটি পর্ব দর্শকদের ভীষণ ভীষণ কাছের।