Saptarshri Nanda: এখনও শুরু হয়নি ঘূর্ণি, তার আগেই সিনেমায় সুযোগ পেলেন সপ্তশ্রী, বিপরীতে অর্পণ?

Saptarshri Nanda: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ঘূর্ণি ধারাবাহিকের প্রমো যেখানে দেখতে পাওয়া যায় একজন মেয়ে যে কিনা ভারতের হয়ে জাতীয় স্তরে ক্রিকেট খেলে, তার জীবন এক লহমায় পাল্টে যায় একটি ঘটনার পরে।

Published on: Apr 25, 2026, 18:49:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Saptarshri Nanda: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘ঘূর্ণি’ ধারাবাহিকের প্রমো যেখানে দেখতে পাওয়া যায় একজন মেয়ে যে কিনা ভারতের হয়ে জাতীয় স্তরে ক্রিকেট খেলে, তার জীবন এক লহমায় পাল্টে যায় একটি ঘটনার পরে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুনাল শীল, যিনি ইতিমধ্যেই ‘গীতা এলএলবি’ ধারাবাহিক অভিনয় করেছেন।

এখনও শুরু হয়নি ‘ঘূর্ণি’, তার আগেই সিনেমায় সুযোগ পেলেন সপ্তশ্রী
এখনও শুরু হয়নি ‘ঘূর্ণি’, তার আগেই সিনেমায় সুযোগ পেলেন সপ্তশ্রী

এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করবেন কাঁথির মেয়ে সপ্তশ্রী নন্দ। ধারাবাহিকে এই নবাগতা অভিনেত্রীর অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। কিন্তু জানেন কি, ছোটপর্দায় অভিনয় করার সুযোগ পাওয়ার আগেই বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: তিন বোনের অতীতের রহস্য উদঘাটন করবে প্রিয়াঙ্কা, কবে মুক্তি পাবে ‘কুহেলি’?

টেন্ট সিনেমা প্রযোজনা সংস্থার প্রযোজনায় আসছে একেবারে অন্যরকম ধাঁচের গল্প নিয়ে তৈরি হওয়া একটি সিনেমা, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সপ্তশ্রী। অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন আরিয়ুন ঘোষ, যিনি ইতিমধ্যেই অদম্য ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

টোটন চক্রবর্তী পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল। এই প্রথম বড়পর্দায় ধূসর চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে যদিও ওটিটি প্লাটফর্মে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে অর্পণকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আয়েন্দ্রি রায়। খুব সম্ভবত এই ছবিটি চলতি বছরের শেষেই মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

ঘূর্ণি প্রসঙ্গে

আগামী ২৭ এপ্রিল থেকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে দেখা যাবে ঘূর্ণি। স্টার জলসায় এই নতুন ধারাবাহিকটি আসার ফলে স্লট পাল্টে গিয়েছে রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের। আগামী সোমবার থেকে রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকটি দেখানো হবে রাত এগারোটায়।

আরও পড়ুন: ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে এন্ট্রি ঋদ্ধিমার, থাকবেন কোন অভিনেত্রীর চরিত্রে?

ধারাবাহিকের যে প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ঘূর্ণি ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন খ্যাতনামা প্লেয়ার। তাকে নিয়ে গোটা দেশের গর্ব। কিন্তু আচমকায়ে একদিন সেই গর্ব পরিণত হয়ে যায় বাংলার কলঙ্ক- এ। সংবাদমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে যায় ঘূর্ণি ক্রিকেট দলে বিশৃঙ্খলা ছড়িয়েছে।

শুধু পেশাগত দিক থেকে নয় এই খবরে তোলপাড় হয়ে যায় ঘূর্ণির ব্যক্তিগত জীবন। শশুরবাড়ির সকলে বিপক্ষে চলে যায় ঘূর্ণির। যদিও ঘূর্ণির ভালোবাসার মানুষ অর্থাৎ তার স্বামী শেষ পর্যন্ত বিশ্বাস করে তাকে। কিন্তু এত কিছুর পরে ঘূর্ণি কী ফিরে দাঁড়াতে পারবে? নিজের নামে যে দাগ লেগেছে তা কি সে ঘোচাতে পারবে?