বলিউড অভিনেত্রী সারা আলি খান নিজেকে শিবভক্ত বলে পরিচয় দিতে দ্বিধা করেন না। একাধিকবার কেদারনাথ ধামে গিয়ে পুজো দিয়েছেন তিনি। গত ২৫ অক্টোবরও কেদারনাথ দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর তাঁর এই মন্দির দর্শন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সারা আলি খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইসলাম ধর্মগুরু মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি।

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিও প্রকাশ করে সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার বিরোধিতা করেছেন ওই ধর্মগুরু। তাঁর দাবি, ইসলামি শরিয়তের দৃষ্টিতে অভিনেত্রীর এই কাজ অনুচিত। সেই কারণে তাঁকে তওবা (ক্ষমা প্রার্থনা) করার পরামর্শ দিয়েছেন তিনি।
'শরিয়ত মন্দিরে পুজো করার অনুমতি দেয় না', দাবি মৌলানার
ভিডিওতে মৌলানা মুফতি শেহাবুদ্দিনকে বলতে শোনা যায়, সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার বিষয়টি নিয়ে বেশ কয়েকজন মুসলিম যুবক তাঁর কাছে প্রশ্ন করেছিলেন। তাঁদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি দাবি করেন, ইসলামি শরিয়ত মুসলিমদের অন্য ধর্মের আচার-অনুষ্ঠান গ্রহণ করা কিংবা মন্দিরে পুজো করার অনুমতি দেয় না। তাঁর বক্তব্য, এই নিয়ম নারী-পুরুষ নির্বিশেষে সকল মুসলিমের ক্ষেত্রেই প্রযোজ্য।
সারাকে ক্ষমা চাইতে বললেন ধর্মগুরু
সারা আলি খানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ওই ধর্মগুরু আরও বলেন, অভিনেত্রী কেদারনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন এবং দর্শনের জন্য প্রায় আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন। মৌলানার দাবি, শরিয়তের দৃষ্টিতে এই কাজ অন্যায় এবং এর জন্য সারা আলি খানকে তওবা করতে হবে। তিনি আরও বলেন, অভিনেত্রী ক্ষমা না চাইলে আল্লাহর দরবারে তাঁকে অপরাধী হিসেবে গণ্য করা হবে।
২৫ অক্টোবর কেদারনাথ দর্শনে গিয়েছিলেন সারা
{{/usCountry}}২৫ অক্টোবর কেদারনাথ দর্শনে গিয়েছিলেন সারা
{{/usCountry}}গত ২৫ অক্টোবর সারা আলি খানের কেদারনাথ দর্শনের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেদারনাথ যাওয়া নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০১৭ সালে শুরু হয়েছিল 'কেদারনাথ' ছবির শুটিং
সারা আলি খান চার থেকে পাঁচ বার কেদারনাথ দর্শনে গিয়েছেন। কেদারনাথের প্রতি সারার এক গভীর আবেগ রয়েছে। ২০১৭ সালে নিজের 'কেদারনাথ' চলচ্চিত্রের শুটিং চলাকালীন অভিনেত্রী সেখানে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এও জানিয়েছিলেন যে কেদারনাথ তাঁকে ব্ল্যাক কফির অভ্যাস, ট্রেকিংয়ের শখ এবং পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসার মতো অনেক কিছু দিয়েছে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল সারা ও সুশান্তের 'কেদারনাথ'
সারা আলি খানের 'কেদারনাথ' সিনেমার কথা বললে, ২০১৮ সালে তাঁর এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে সারা আলী খানের সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন অভিষেক কাপুর।