...
...
Next Story

সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে একান্তে সইফ কন্যা! ব্য়াপারটা কী? সারার ছবি ঘিরে শোরগোল

তাঁর প্রেমে হাবুডুবু খায় বিশ্বের কোটি কোটি তরুণী। এবার সেই হেনরি ক্যাভিলের পাশে সারা আলি খান। পতৌদির রাজকন্যেকে ঘিরে শোরগোল।

Published on: Jun 19, 2026, 08:10:50 IST
Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং নবাব-কন্যা সারা আলি খান বরাবরই তাঁর বিন্দাস আন্দাজ এবং ভ্রমণের ছবির জন্য চর্চায় থাকেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তা দেখে হিংসার জ্বলে পুড়ে যাচ্ছেন বিশ্বজুড়ে কোটি কোটি সিনেমাপ্রেমী। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ‘রয়্যাল অ্যাসকটে’ (Royal Ascot) আমন্ত্রিত হয়ে গিয়ে বিশ্ববিখ্যাত ‘সুপারম্যান’ ও ‘দ্য উইচার’ খ্যাত হলিউড মেগাস্টার হেনরি ক্যাভিল-এর মুখোমুখি হলেন সারা!

সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে একান্তে সইফ কন্যা! ব্য়াপারটা কী? সারার ছবি ঘিরে শোরগোল
সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে একান্তে সইফ কন্যা! ব্য়াপারটা কী? সারার ছবি ঘিরে শোরগোল

হেনরি ক্যাভিলের সঙ্গে সারার সেই রয়্যাল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। হলিউড ও বলিউডের এই রয়্যাল কোলাব দেখে নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারছেন না অনুরাগীরা।

রয়্যাল অ্যাসকটের আভিজাত্য ও দুই তারকার ফ্রেম

ইংল্যান্ডের বার্কশায়ারে আয়োজিত রয়্যাল অ্যাসকট তার রাজকীয় আভিজাত্য এবং কঠোর ‘ড্রেস কোড’-এর জন্য পরিচিত। এই অনুষ্ঠানে সারা হাজির হয়েছিলেন একটি অত্যন্ত মার্জিত এবং চমৎকার পোশাকে, মাথায় ছিল রয়্যাল অ্যাসকটের ঐতিহ্যবাহী মানানসই হ্যাট বা ফাসিনেটর।

অন্যদিকে, হলিউডের ‘হার্টথ্রব’ হেনরি ক্যাভিলকে দেখা গেছে থ্রি-পিস স্যুট এবং ক্লাসিক ডার্বি হ্যাটে— ঠিক যেন এক খাঁটি ব্রিটিশ জেন্টলম্যান। ছবিতে দুজনকে বেশ হাসিমুখে আড্ডা দিতে এবং ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।

‘একেবারে স্বপ্নের ফ্রেম!’— উত্তেজনা নেটপাড়ায়

সারা ও হেনরির এই ছবি ভাইরাল হতেই এক্স (টুইটার) এবং ইনস্টাগ্রামে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। হলিউডের অন্যতম সুপুরুষ অভিনেতা হিসেবে পরিচিত হেনরির পাশে সারাকে দেখে নেটিজেনরা নানা মন্তব্য করছেন।

অন্য একজন রসিকতা করে লিখেছেন, ‘সারা, প্লিজ ওঁর সামনে নিজের সেই বিখ্যাত ‘নমস্তে দর্শক’ শায়রি শুরু করে দিও না!” আর এক আন্তর্জাতিক ভক্তের মন্তব্য, 'হেনরিকে সবসময়ের মতোই দারুণ দেখাচ্ছে, আর সারাও এই রাজকীয় লুকে এক্কেবারে পারফেক্ট।’

আন্তর্জাতিক মঞ্চে সারার জয়জয়কার

কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন উইক— গ্লোবাল প্ল্যাটফর্মে সারা আলি খানের উপস্থিতি দিন দিন বাড়ছে। রয়্যাল অ্যাসকটের মতো এক মর্যাদাপূর্ণ ব্রিটিশ রাজকীয় অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা এবং সেখানে হেনরি ক্যাভিলের মতো বিশ্বখ্যাত তারকার সাথে কুশল বিনিময় করা নিশ্চিতভাবেই সারার কেরিয়ার ও জনপ্রিয়তায় এক নতুন পালক যোগ করল।

সারার সাম্প্রতিক কাজ

এ বছর তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'পতি পত্নী অউর ওহ দো' ছবিতে। আগামিতে আয়ুষ্মান খুরানার সাথে একটি স্পাই কমেডিতে দেখা মিলবে সারার। ছবিটি ধর্মা প্রোডাকশনস এবং শিখ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে এবং আকাশ এ কৌশিকের পরিচালনায় আত্মপ্রকাশ করেছে। জল্পনা শীঘ্রই বাবা সইফ আলি খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন সারা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe