...
...
Next Story

ফুলশয্যার রাতে শাওনের দেওয়া দুধের গ্লাস ফেলে দিল শুভ, কোন দিকে এগোচ্ছে সম্পর্ক?

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ের দিন সকলকে শাওন বলে সে আগে থেকেই বিবাহিত। সে আর শুভ বিবাহিত। খুব স্বাভাবিকভাবেই শাওনের এই কথা শুনে বিয়ে ভেঙে যায়। পিসির ষড়যন্ত্র ভেস্তে যায়।

Published on: Aug 2, 2026, 15:30:29 IST
Advertisement

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ের দিন সকলকে শাওন বলে সে আগে থেকেই বিবাহিত। সে আর শুভ বিবাহিত। খুব স্বাভাবিকভাবেই শাওনের এই কথা শুনে বিয়ে ভেঙে যায়। পিসির ষড়যন্ত্র ভেস্তে যায়। কিন্তু পিসির হাত থেকে বাবাকে রক্ষা করার জন্য শাওন যে মিথ্যের আশ্রয় নিয়েছে, তার জন্য পুরোপুরি পাল্টে যায় শাওনের জীবন।

ফুলশয্যার রাতে শাওনের দেওয়া দুধের গ্লাস ফেলে দিল শুভ
ফুলশয্যার রাতে শাওনের দেওয়া দুধের গ্লাস ফেলে দিল শুভ

যেহেতু সকলে জানে শাওন বিবাহিত তাই রীতিঅনুযায়ী শাওন আর শুভর ফুলশয্যার আয়োজন করা হয়। কিন্তু ফুলশয্যার রাতে প্রথম থেকেই নিজের শোয়ার ব্যবস্থা আলাদা করে নেয় শুভ। মাটিতে মাদুর পাততে পাততে হঠাৎ করে এসে দেখে ঘরে ঢুকে এসেছে শাওন। শাওনের হাতে দুধের গ্লাস।

আরও পড়ুন: 'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?

শাওনকে দেখে সঙ্গে সঙ্গে রেগে যায় শুভ। সে শাওনের হাত থেকে গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। খুব স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় শাওন। সে কি করবে বুঝতে পারে না। এদিকে শুভ বলে, শাওনকে সে কোনওদিন ক্ষমা করতে পারবে না। শাওনের জন্য তার পরিবারকে হেনস্তার শিকার হতে হয়েছে তাই সে কখনওই ক্ষমা করবে না শাওনকে।

আরও পড়ুন: অনেকটা ভয় আর নতুন অনুভূতি! গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?

তবে শুভর এই পাল্টে যাওয়ার উদ্দেশ্যে সকলে চমকে গিয়েছে। অনেকেই ভাবছেন শুভ তো সবসময় শাওনকে আগলে রাখতে তাহলে হঠাৎ কেন এমন ব্যবহার করল সে? তাহলে কি শুধুমাত্র পরিবারকে অপমানিত হতে হয়েছে বলেই রেগে গিয়েছে শুভ? এইভাবে কি দুজনের পথ আলাদা হয়ে যাবে? উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks