এই প্রথম বাড়ি থেকে দূরে শাওন-শুভ, হানিমুনে ব্যাঘাত ঘটাবে কারা?

সকলের অমতে শুভকে বিয়ে করে শাওন, তাই খুব স্বাভাবিকভাবেই বাবার বাড়ির পাশাপাশি শ্বশুরবাড়িতেও অপমানের শিকার হতে হয় তাকে। শুভ মন থেকে না চাইলেও শাওনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না। তবে শাওন বারবার চেষ্টা করে সকলের মন জয় করে রাখার।

Published on: Sep 24, 2026, 16:10:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সকলের অমতে শুভকে বিয়ে করে শাওন, তাই খুব স্বাভাবিকভাবেই বাবার বাড়ির পাশাপাশি শ্বশুরবাড়িতেও অপমানের শিকার হতে হয় তাকে। শুভ মন থেকে না চাইলেও শাওনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না। তবে শাওন বারবার চেষ্টা করে সকলের মন জয় করে রাখার।

এই প্রথম বাড়ি থেকে দূরে শাওন-শুভ
এই প্রথম বাড়ি থেকে দূরে শাওন-শুভ

বাবাকে বাঁচানোর জন্য শুভকে বিয়ে করেছিল শাওন, যদিও সে মনে মনে পছন্দ করত তাকে। কিন্তু শাওনকে সম্মান দিলেও শুভ শাওনকে কখনো ভালোবাসার দৃষ্টিতে দেখেনি। তবে সংসার করতে করতে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব দূর হয়ে তৈরি হচ্ছে ঘনিষ্ঠতা। এই সবকিছুর মধ্যেই এবার ননদের জোড়াজুড়িতে হানিমুনের উদ্দেশ্যে রওনা হল শাওন আর শুভ।

আরও পড়ুন: আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

বাড়ি থেকে দূরে একসঙ্গে অনেকটা সময় কাটাবে তারা। হয়তো সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। কিন্তু পথ এত মসৃণ যে নয়। শাওন আর শুভর এই হানিমুন নষ্ট করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নিয়েছে মন্দার আর শ্রীপর্ণা।

শাওন আর শুভর এই মধুচন্দ্রিমা কতটা বা কিভাবে খারাপ করবে মন্দার আর শ্রীপর্ণা। আগামী দিনে এই নব দম্পতির জীবনে আনন্দ আসবে নাকি শত্রুদের ষড়যন্ত্রে আবার তৈরি হবে ভুল বোঝাবুঝি, দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়।

আরও পড়ুন: নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম, নিন্দায় মুখর হলেন শনও

সাত পাকে বাঁধা ধারাবাহিকের এই তুলকালাম দুই দিনের স্পেশাল এপিসোড চলবে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর। ধারাবাহিকটি নতুন সময় বিকেল পাঁচটা।