...
...
Next Story

'ও খুব সিরিয়াস মেয়ে... ', কোয়েলের রাজনীতি যোগ নিয়ে যা বললেন শতাব্দী

আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে গোটা দেশ। ভারতের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে পাঁচটি আসন।

Published on: Mar 1, 2026, 18:35:13 IST
Advertisement

আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে গোটা দেশ। ভারতের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে পাঁচটি আসন। বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির হাত ধরে সকলে জানতে পেরেছেন, রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে যোগ দিয়েছেন কোয়েল মল্লিক।

কোয়েলের রাজনীতি যোগ নিয়ে যা বললেন শতাব্দী
কোয়েলের রাজনীতি যোগ নিয়ে যা বললেন শতাব্দী

খবরটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ার পর অনেকেই কোয়েলের এই পদক্ষেপের নিন্দায় হয়েছে। অনেকে গোটা ব্যাপারটাকে ব্যক্তিগত মত বলে অভিহিত করেছেন অনেকে আবার অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছুপা হননি। যে নায়িকাকে দর্শকরা নিজেদের মনের মনিকোঠায় জায়গা দিয়েছিলেন, সেই কোয়েলের এই সিদ্ধান্তে অনেকেই আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: ব্যক্তিগত আক্রমণে জেরবার, ট্রোলারদের নাম-ঠিকানা নিয়ে সাইবার সেলের দ্বারস্থ ইমন

কিন্তু কোয়েলের এই সিদ্ধান্তে ভীষণ খুশি অন্যতম অভিনেত্রী তথা রাজনীতিবিদ শতাব্দী রায়। পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সংসদ শতাব্দীকে কোয়েল মল্লিকের রাজনৈতিক সূচনা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘খুব ভালো। কোয়েল খুব ভালো মেয়ে।’

শতাব্দী আরও বলেন, ‘ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়। আমার মনে হয়, এই ক্ষেত্রে ও সিরিয়াসলি কাজ করবে।’

রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও কোয়েল মল্লিককে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে দেখে একেবারেই খুশি নন রুদ্রনীল ঘোষ। তিনি জানান, কোয়েল মল্লিক যেভাবে সম্মানিত হতেন, তাতে কোয়েলকে নিয়ে এত নেগেটিভ কমেন্ট দেখতে একেবারেই ভালো লাগছে না তাঁর।

রুদ্রনীলের মতে, ঈশ্বর কোয়েলকে সবটা দিয়েছেন। তাঁর নতুন করে জীবনের থেকে পাওয়ার কিছু নেই। তাই কোয়েলের এই সিদ্ধান্ত দেখে তিনি ভীষণ অবাক হয়ে যাচ্ছেন। তবে এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার তাই এক্ষেত্রে কিছু বলার নেই।

প্রসঙ্গত, আগের বছরেই ‘স্বার্থপর’ ছবিতে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। এরপরেই মিতিন মাসি ছবিতে অ্যাকশন মোডে ধরা দেন তিনি। এবার একদম নতুন ভুমিকায় ধরা দেবেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks