‘সতীঘাট কালীঘাট’, বহুদিন পর আবার একটি আধ্যাত্মিক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। কালীঘাট মন্দিরের মাহাত্ম্য এবং মন্দির তৈরীর পেছনের ইতিহাস তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ইতিমধ্যেই বেশ কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে, দর্শকদের মনে বেশ আলাদা জায়গা করে নিয়েছে সতীপীঠ কালীঘাট।

‘সতীপীঠ কালীঘাট’ ধারাবাহিকে আগামী দিনে দেখানো হবে বারো ভূঁইয়াদের অন্যতম চাঁদ রায়ের কথা। এই চরিত্রে ধরা দেবেন নীলাঞ্জন দত্ত। নীলাঞ্জন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। বড় পর্দা বা ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন প্রচুর। এবার একদম অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন নীলাঞ্জন।
আরও পড়ুন: 'সত্যিটা অন্তত বল', সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী লক্ষীকান্ত এবং সর্বানীর বিয়ের প্রস্তুতি চলছে। লক্ষীকান্তের ভূমিকায় অভিনয় করছেন অর্পণ ঘোষাল। সর্বানির ভূমিকায় সম্পূর্ণা মন্ডল। এই বিয়ের পরেই খুব সম্ভবত দেখানো হবে চাঁদ রায়ের চরিত্রকে।
আরও পড়ুন: হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব, মন্দিরের সামনে দাঁড়িয়ে তুললেন ছবি
ধারাবাহিকটি সম্প্রচারিত হয় সোম থেকে শুক্রবার রাত সাড়ে নটায়। রানী রাসমণি ধারাবাহিকের পর আবার এমন আধ্যাত্মিক ধারাবাহিকের প্রতি মানুষের একটা আলাদা টান তৈরি হয়েছে। আগামী দিনেও যাতে এমন ধারাবাহিক আরও তৈরি হয়, তার আবেদন জানিয়েছেন দর্শক মহল।
{{/usCountry}}ধারাবাহিকটি সম্প্রচারিত হয় সোম থেকে শুক্রবার রাত সাড়ে নটায়। রানী রাসমণি ধারাবাহিকের পর আবার এমন আধ্যাত্মিক ধারাবাহিকের প্রতি মানুষের একটা আলাদা টান তৈরি হয়েছে। আগামী দিনেও যাতে এমন ধারাবাহিক আরও তৈরি হয়, তার আবেদন জানিয়েছেন দর্শক মহল।
{{/usCountry}}