প্রয়াত সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান হীরক সেন, শোকের ছাড়া টলিউডে

প্রয়াত জনপ্রিয় ক্যামেরাম্যান হীরক সেন। তিনি সেই মানুষ যার ক্যামেরায় বহুবার ধরা দিয়েছে এমন কিছু মুহূর্ত যা তৈরি করেছে ইতিহাস। বহু অজানা গল্পের নেপথ্যে ছিলেন এই মানুষটি। তবে হীরক সেনের সব থেকে বড় পরিচয়, তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান।

Published on: Nov 11, 2026, 17:58:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রয়াত জনপ্রিয় ক্যামেরাম্যান হীরক সেন। তিনি সেই মানুষ যার ক্যামেরায় বহুবার ধরা দিয়েছে এমন কিছু মুহূর্ত যা তৈরি করেছে ইতিহাস। বহু অজানা গল্পের নেপথ্যে ছিলেন এই মানুষটি। তবে হীরক সেনের সব থেকে বড় পরিচয়, তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান।

প্রয়াত সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান হীরক সেন
প্রয়াত সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান হীরক সেন

বুধবার সকালে ৭১ বছর বয়সে মারা গেলেন হীরক সেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। শেষের দিকে তিনি অ্যালজাইমার্স রোগেও ভুগছিলেন। হীরক সেনের খুব স্বাভাবিকভাবেই শোকোস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগত।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বিগত কিছু সময়ে ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে তিনি খুব কাছের মানুষদেরও চিনতে পারতেন না। এছাড়াও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি।

আরও পড়ুন: ভাইফোঁটা করতে ভালো লাগে না', ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ ইন্দ্রানী হালদারের

হীরক সেনের মৃত্যুর খবর শুনে তাঁর বাড়ি পৌঁছে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখা করেন তাঁর স্ত্রীর সঙ্গে। ঋতুপর্ণার বিয়ের ছবিও তুলেছিলেন এই মানুষটি। সব থেকে বড় কথা, হাসপাতালে সত্যজিৎ রায়ের অস্কার হাতে যে ছবিটি সেটাও তুলেছিলেন হীরক সেন।

সত্যজিৎ রায়কে পারিবারিক সূত্রেই চিনেছিলেন হীরক সেন। শুধুমাত্র পেশাগত নয়, এই সম্পর্ক যে পারিবারিক ছিল সেটা জানতেন সকলেই। সত্যজিৎ রায়কে তিনি ডাকতেন মেসোমশাই বলে। সন্দীপ রায়ের সঙ্গে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

হীরক সেনের ক্যামেরায় সত্যজিৎ রায়ের বহু ব্যক্তিগত ছবিও ধরা দিয়েছিল। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে একান্ত পিয়ানো বাজানো, অন্যরকম সত্যজিৎকে বারবার নিজের ক্যামেরা বন্দী করেছিলেন এই মানুষটি। ‘জনঅরণ্য’, ‘হীরক রাজার দেশে’, ‘ঘরে-বাইরে’, ‘আগন্তুক’ সহ বহু ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

আরও পড়ুন: 'তোমার জন্যই উৎসবে ফেরা', ভালোবাসার মানুষকে পেয়ে পাল্টে গেল শুভস্মিতার জীবন

তুলেছিলেন ‘সোনার কেল্লা’ ছবির ইনডোরের বহু ছবি। এছাড়া ‘ফেলুদা ৩০’, ‘বাক্স রহস্য’, ‘সত্যজিতের গল্প’ সহ একাধিক ছবিটি ইলেকট্রিক্যাল বিভাগেও যুক্ত ছিলেন তিনি। সন্দীপ রায়ের সঙ্গে কাজ করেছেন ‘কৈলাসের কেলেঙ্কারি’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘গোরস্থানে সাবধান’ সহ একাধিক ছবিতে।

সত্যজিৎ রায়ের কাজের কথা যতবার উঠে আসবে ততবার উঠে আসবে হীরক সেনের কথা। ক্যামেরা বা ছবি ছাড়া একটি সিনেমা যে একেবারে অসম্পূর্ণ, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই হীরক সেনের ক্যামেরায় তোলা ছবিগুলি আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে ইতিহাস।