একদম নতুন প্রজন্মের গল্প নিয়ে আসতে চলেছেন তথাগত মুখোপাধ্যায়। এর আগে তথাগত এমন বহু ছবি পরিচালনা করেছেন যার গল্প মানুষকে নাড়া দিয়েছে। এবার একদম অন্যরকম একটি গল্প নিয়ে আসতে চলেছেন তিনি। আগামী ১৪ অগস্ট বাংলা জি ফাইভ-এ মুক্তি পাবে এই ছবিটি। সিনেমার নাম নিব্বা নিব্বি।
একদম নতুন প্রজন্মের গল্প নিয়ে আসতে চলেছেন তথাগত মুখোপাধ্যায়। এর আগে তথাগত এমন বহু ছবি পরিচালনা করেছেন যার গল্প মানুষকে নাড়া দিয়েছে। এবার একদম অন্যরকম একটি গল্প নিয়ে আসতে চলেছেন তিনি। আগামী ১৪ অগস্ট বাংলা জি ফাইভ-এ মুক্তি পাবে এই ছবিটি। সিনেমার নাম ‘নিব্বা নিব্বি’।
জুটি বেঁধেছেন সৌরসেনী- ঋষভ
সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সৌরসেনী মৈত্র, ঋষভ বসু। এই সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তাঁরা। সৌরসেনী এবং ঋষভ ছাড়াও টোপর মাথায় শান্তিলাল মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে থাকবেন শংকর চক্রবর্তীও।
এই সিনেমায় দুই তরুণ তরুণীর গল্প বলবেন পরিচালক যারা ক্ষমতাবানদের গোপন তথ্য রাখা একটি হার্ড ড্রাইভ তৈরি করে, তারপর সেটা নিয়ে বেরিয়ে যায় রোড ট্রিপে। কিন্তু এই গোটা রাস্তায় তাদের সঙ্গে ঘুরতে থাকে একের পর এক ঘটনা। রসিকতা থেকে হিংসা সবকিছুই দেখতে পাওয়া যাবে এই সিনেমার মধ্যে।
জুটি বেঁধেছেন সৌরসেনী- ঋষভ
পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কথায়, এই ছবিটি এমন এক তরুণ তরুণীর গল্প বলবে যারা নিজেদের জীবন উপভোগ করতে চাইলেও তারা পারে না। এটি মূলত একটি রোড মুভি হিসাবে তুলে ধরা হবে, যা হতে চলেছে একটি নিখাদ বিনোদনমূলক ছবি।
জুটি বেঁধেছেন সৌরসেনী- ঋষভ
এই সিনেমায় সৌরসেনী অভিনয় করবেন ৯ মাসের অন্তঃসত্তা পার্বতী মজুমদারের চরিত্রে। কিন্তু একজন অন্তঃসত্ত্বা নারীর যেমন হওয়ার কথা পার্বতী কিন্তু একেবারেই তার উল্টো। অন্যদিকে পার্বতীর স্বামী দেবা দাস, জীবনকে দেখে রঙিন চশমায়। এই প্রথম জি ফাইভে ওটিটির জন্য তৈরি হতে চলেছে একটি ছবি, যা মূলত তুলে ধরবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চিন্তাভাবনাকে।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। যদিও লোকচক্ষুর আড়ালে যতটা সম্ভব কাজ করছেন পরিচালক। যেহেতু গোটা ছবিটি রোডট্রিপকে ঘিরেই তৈরি করা হবে, তাই বেশিরভাগ কাজই হয়েছে রাস্তায়। কিন্তু এমন ভাবেই গোটা ব্যাপারটা সাজিয়েছেন পরিচালক যাতে খুব বেশি মানুষ এই ছবি সম্পর্কে আগে থেকে না জেনে ফেলে।