বাংলার বিনোদন জগতে এবং সমাজমাধ্যমে বিগত কয়েক মাস ধরে যাঁর নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, তিনি হলেন জনপ্রিয় সমাজমাধ্যম প্রভাবী (Influencer) তথা অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। নিজের অভিনয় জীবনের চেয়েও ব্যক্তিগত জীবনের একের পর এক চাঞ্চল্যকর বিতর্কের জেরে খবরের শিরোনামে থেকেছেন তিনি। আর এবার টলিপাড়ার জোর গুঞ্জন— এই সমস্ত বিতর্ককে সঙ্গী করেই ছোট পর্দার সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা সিজন ৩’ (Bigg Boss Bangla Season 3)-এর ঘরে প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিতে চলেছেন সায়ক।

এই জল্পনা প্রসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র তরফ থেকে অভিনেতার সাথে সরাসরি যোগাযোগ করা হলে, সায়ক অবশ্য এখনই চূড়ান্ত সিলমোহর দেননি। তবে নায়কের রহস্যময় জবাব জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
সায়কের জীবন জুড়ে থাকা চার বিতর্ক
বিগ বসের ঘরের জন্য সায়কের নাম কেন ভাবা হচ্ছে, তার নেপথ্যে রয়েছে অভিনেতা-ইনফ্লুয়েন্সারের জীবনের সাম্প্রতিক কিছু হাই-ভোল্টেজ বিতর্ক, যা ওঁকে প্রতিনিয়ত ট্রেন্ডিংয়ে রেখেছে। সায়কের প্রাক্তন বৌদি তাঁর যৌন অভিরুচি (Sexual Orientation) নিয়ে প্রকাশ্য সোশ্যালে একাধিক অভিযোগ তুলেছিলেন। যার জেরে নেটপাড়ায় তীব্র ‘গে’ (Gay) কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে।
সায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী তথা অভিনেত্রী দেবলীনা নন্দীর বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরার পেছনেও খানিকটা দায় এসে পড়ে সায়কের কাঁধে, যা নিয়ে টলিপাড়ায় জলঘোলা কম হয়নি।
তবে সবকিছুকে ছাপিয়ে যায় গো-মাংস বিতর্ক। পার্কস্ট্রিটের এক নামী পাবে চিকেন স্টেক অর্ডার করে গো-মাংসের প্লেট পরিবেশন করা হয়েছিল সায়ককে। সেই নিয়ে প্রতিবাদ জানালে তীব্র বিতর্ক তৈরি হয়। এই সমস্ত মানসিক চাপ এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে অত্যন্ত কঠিন এক সময় পার করতে হয়েছে অভিনেতাকে।
‘সবুরে মেওয়া ফলে’— হিন্দুস্তান টাইমস বাংলাকে সায়ক
{{/usCountry}}‘সবুরে মেওয়া ফলে’— হিন্দুস্তান টাইমস বাংলাকে সায়ক
{{/usCountry}}বিগ বস বাংলার তৃতীয় সিজনে ওঁর থাকা নিশ্চিত কিনা, জানতে চাওয়া হলে সায়ক চক্রবর্তী সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটিই বলেননি। অত্যন্ত কৌশলে রহস্য জিইয়ে রেখে অভিনেতা বলেন, টএইটুকুই বলব সবুরে মেওয়া ফলে। একটু ধৈর্য ধরুন। নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য, অনেক কঠিন সময় পার করেছি। যাই করব চাইব সবাই আমার পাশে থাকুক, আমাকে আর্শীবাদ করুক।'
সায়কের এই ‘ভালো কিছু অপেক্ষা করছে’ মন্তব্যটিকেই বিগ বসের ঘরে ঢোকার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
তালিকায় আরও একঝাঁক বিতর্কিত ও বড় নাম!
শুধু সায়ক চক্রবর্তীই নন, এবারের বিগ বস বাংলার সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছে আরও কিছু বিস্ফোরক নাম:
ননসেন শমীক (Nonsen Samik): নিজের বান্ধবীকে হেনস্থা বা উত্যক্ত করার দায়ে পুলিশি গ্রেফতারির মুখে পড়া এই চর্চিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও নাকি বিগ বসের ঘরে থাকছেন বলে শোনা যাচ্ছে।
যশ-নুসরত (Yash Dasgupta & Nusrat Jahan): টলিপাড়ার সবচেয়ে আলোচিত তারকা দম্পতি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের বিগ বসের ঘরে থাকার খবরও নাকি একদম পাকা। এছাড়াও উঠে এসেছিল দেবলীনা নন্দী, তৃণা সাহা, সৌমিতৃষা কুণ্ডুদের নামও।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ‘বিগ বস বাংলা সিজন ৩’ শুরু হওয়ার আগেই কাস্টিং কাউচে বিতর্কের যে বারুদ মজুত করা হচ্ছে, তা শো শুরু হলে টিআরপির পারদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। অগস্টের শেষেই শুরু হবে শ্যুটিং। সেপ্টেম্বরের শুরুতেই জলসার পর্দায় আসবে বিগ বস।