বদলে ফেললেন নাম! সুদিন আনতে নতুন পন্থা নিলেন সায়ক
এবার অর্ধেক বছর পার হওয়ার পর নিজের জীবন পাল্টাতে একটি নতুন পন্থা অবলম্বন করলেন তিনি।
২০২৬ শুরু হতেই যেন সায়কের জীবনে ঘটতে থাকে একের পরা ঘটনা। দেবলীনার ঘটনা থেকে শুরু করে গোমাংস বিতর্ক, এমনকি প্রাক্তন বৌদির থেকেও বিভিন্ন অপবাদ পেয়েছেন তিনি। যদিও এত হাজার ঝর ঝাপটার পরেও নিজেকে শক্ত করে ধরে রেখেছেন সায়ক, বারবার ফিরে এসেছেন নতুন ভাবে। তবে এবার অর্ধেক বছর পার হওয়ার পর নিজের জীবন পাল্টাতে একটি নতুন পন্থা অবলম্বন করলেন তিনি।

বলিউড বা টলিউডের এমন অনেকেই আছেন যারা নিজেদের নামের অক্ষরে বাড়তি একটি অক্ষর ব্যবহার করেন। নিউমেরোলজি অনুযায়ী, এই কাজ করলে জীবনে আসে ইতিবাচকতা। এবার সেই পথেই হাঁটলেন সায়ক। নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে তিনি জানিয়ে দিলেন, আগামী সময়ে তিনি ব্যবহার করবেন একটি নতুন নাম!
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!
সোশ্যাল মিডিয়ায় সায়ক লেখেন, ‘আমার ফেসবুকের নাম Sayak থেকে Sayakk করা হয়েছে। সার্চ অথবা ট্যাগ করার সময় দয়া করে এই নতুন বানানটি ব্যবহার করবেন। অনেক ভালোবাসা সবাইকে।’ বোঝাই যাচ্ছে, এবার থেকে তিনি নিজের নামের সঙ্গে একটি বাড়তি K ব্যবহার করবেন।
কেন এই সিদ্ধান্ত নিলেন সায়ক?
এই প্রসঙ্গে প্রশ্ন করায় টিভি৯ বাংলাকে সায়ক বলেন, ‘কিছু মাস ধরেই আমার সময় ভীষণ খারাপ চলছিল। যখন একটা মানুষের জীবনে খারাপ হতেই থাকে তখন সেই মানুষটার সব সময় চিন্তা করে কি করলে ভালো কিছু হবে জীবনে। তাই আমি নিউমেরোলজিস্ট-এর কাছে যাই। ওনার পরামর্শ মতো আমি আমার নামের বানান পাল্টাই। আমার অন্যান্য অ্যাকাউন্টে নাম আগেই পাল্টে ফেলেছি, কিন্তু ফেসবুকে কিছুতেই হচ্ছিল না, অবশেষে পেরেছি।’
আরও পড়ুন: ‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা
সায়ক জানান, এই নাম পাল্টানোর পর থেকেই তিনি ধীরে ধীরে নিজের জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করেছেন। শুধু পেশাগত দিক থেকে নয় ব্যক্তিগত জীবনেও ইতিবাচকতা লক্ষ্য করছেন তিনি। তাই আগামী দিনে এই নামই ব্যবহার করবেন সায়ক।
E-Paper

