...
...
Next Story

'ঠাকুরকে বলতাম আমায় বের করে দাও', বিগ বসের ঘরে কোন আত্মগ্লানিতে ভুগতেন সায়ক?

গত রবিবার বিগ বসের বাড়ি থেকে বাদ হয়েছেন সায়ক। বিগ বসের ঘরে শাহরুখ এমন একজন প্রতিযোগী ছিলেন যিনি প্রথম থেকেই জানতেন যে তিনি খুব তাড়াতাড়ি বাদ হয়ে যাবেন এই খেলা থেকে

Published on: Sep 22, 2026, 19:02:03 IST
Advertisement

গত রবিবার বিগ বসের বাড়ি থেকে বাদ হয়েছেন সায়ক। বিগ বসের ঘরে সায়ক এমন একজন প্রতিযোগী ছিলেন যিনি হয়ত প্রথম থেকেই জানতেন যে তিনি খুব তাড়াতাড়ি বাদ হয়ে যাবেন এই খেলা থেকে। সোশ্যাল মিডিয়ায় সায়ককে যতটা উচ্ছ্বাসের সঙ্গে কথা বলতে দেখা যায়, বিগ বসের ঘরে একদম অন্যরকম সায়ককে দেখেছিল দর্শকরা। সব সময় চুপচাপ, নিজের মধ্যেই থাকতেন তিনি। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে মুম্বই থেকেই প্রথম ভিডিও পোস্ট করলেন সায়ক।

বিগ বসের ঘরে কোন আত্মগ্লানিতে ভুগতেন সায়ক?
বিগ বসের ঘরে কোন আত্মগ্লানিতে ভুগতেন সায়ক?

সায়ক জানান, তিনি প্রথমে ভীষণ স্ট্রং থাকলেও পরে ধীরে ধীরে তিনি একটা অদ্ভুত আত্মগ্লানিতে ভুগতেন। যেহেতু তাঁর মায়ের ভীষণ শরীর খারাপ তাই মাকে ছেড়ে থাকতে কিছুতেই মন চাইত না তাঁর। সব সময় মনে হত, অসুস্থতার সময় মায়ের পাশে না থেকে তিনি ভুল করছেন। প্রতিনিয়ত একটা আত্মগ্লানিতে ভুগতেন তিনি।

আরও পড়ুন: 'দেব যেটা পারে না সেটাও...', ‘দাদাগিরি’র সঞ্চালক দেবকে নিয়ে কী বললেন অভিজিৎ?

সায়কের কথায়, ভিডিওতে তিনি অনর্গল কথা বলতে পারেন কারণ এটা তাঁর কমফোর্ট জোন। তবে একটা নির্দিষ্ট কারণে মাথা গরম হয়ে কিছু বলা আর প্রতিনিয়ত সকলের সঙ্গে ঝগড়া করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে মনে করেন তিনি। বিগ বসের ঘর সম্পর্ক বানানোর জায়গা নয় ঠিকই কিন্তু তিনি কোথাও না কোথাও সকলের সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: মিঠুকে ছবিতে আনার স্বপ্ন অধরাই থেকে গেল ঋতুপর্ণার, নায়িকার প্রয়াণে স্তব্ধ প্রসেনজিৎও

শেষে তিনি জানান, তনুশ্রী থেকে দুর্নিবার যারা সন্তানের জন্য চিন্তা করছেন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তিনি খবর নিয়ে আসবেন। তবে তিনি সকলের প্রত্যাশা মতে বিগ বসের ঘরে খেলতে পারেননি বলে সকলের থেকে ক্ষমা চেয়ে নেন। সায়ক এক কথায় স্বীকার করেন, বিগ বসের ঘরে থাকতে গেলে যতটা মনের দরকার, সেটা তার নেই। তবে আগামী দিনে তিনি বিগ বস দেখবেন এবং প্রত্যেককে সাপোর্ট করবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks