'আমি শুধু আমাকে দেখতে পেতাম', কেরিয়ারের প্রথম দিকের লড়াইয়ের কথা জানালেন সায়ক
সায়ক চক্রবর্তী, বিতর্ক যতই জড়িয়ে থাকুক না কেন এই নাম তার সঙ্গে, পরিচিতিও তিনি যথেষ্ট অর্জন করেছেন। কিন্তু এই পরিচিতি একদিনে আসেনি। ছোট পর্দায় অভিনয় করার স্বপ্ন তিনি দেখেছিলেন একেবারে প্রথম থেকে, কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় অনেক পরে।
সায়ক চক্রবর্তী, বিতর্ক যতই জড়িয়ে থাকুক না কেন এই নামটার সঙ্গে, পরিচিতিও তিনি যথেষ্ট অর্জন করেছেন। কিন্তু এই পরিচিতি একদিনে আসেনি। ছোট পর্দায় অভিনয় করার স্বপ্ন তিনি দেখেছিলেন একেবারে প্রথম থেকে, কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় অনেক পরে। প্রথমদিকে নিজের অভিনয় তিনি নিজে একাই দেখতে পেতেন কারণ স্ক্রিন টাইম ছিল বড্ড কম। ২০১৩ সালের সেই যুদ্ধের কথাই এবার সামনে নিয়ে এলেন সায়ক।
কেরিয়ারের প্রথম দিকের লড়াইয়ের কথা জানালেন সায়ক
২০১৩ সালে যুবক সায়ককে দেখতে পাওয়া গেল প্রথম ছবিতে যেখানে রাজীবের সঙ্গে ছবি তুলেছেন তিনি। ছবি দেখেই বোঝা যাচ্ছে, তখন সায়ক নিতান্তই ছেলেমানুষ। ক্যাপশনেও তিনি লিখেছেন সেই কথাই। তখন তিনি জুনিয়র আর্টিস্টের কাজ করতেন। তখনকার সময়ে যারা হিরো হিরোইন ছিলেন, তারা অনেকেই ছবি তুলতে চাইতেন না আবার কেউ কেউ তুলতেন।
তবে সায়ক কখনো হাল ছাড়েননি। টিভিতে নিজেকে দেখতেন জুনিয়র আর্টিস্ট হিসেবে। যদিও পেছনে থাকতেন বলে অনেকেরই চোখে পড়ত না। আত্মীয়-স্বজনদের বললে তারা বলতেন যে চোখে পড়েনি। কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যেতেন। কেউ না দেখতে পেলেও নিজেকে তিনি ঠিক দেখতে পেতেন কারণ তিনি জানতেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন।
এই ভাবেই চলতে চলতে স্টার জলসায় ‘মেঘের পালক’ নামের একটি ধারাবাহিকের অভিনেতা রাজীবের সঙ্গে কয়েক সেকেন্ডের একটি ছবি তোলার সুযোগ পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ছবিটি ২০২৬ সালের, আজ অনেক কিছুই বদলে গিয়েছে সায়কের জীবনে। ছোট বাড়ি থেকে ফ্ল্যাট, মায়ের হারিয়ে যাওয়া গয়না সমস্ত ফিরিয়ে আনা থেকে শুরু করে গাড়ি কেনা সবকিছুই তিনি করেছেন একা হাতে। তবে এই গোটা জার্নিতে তিনি যাদের কাছে কৃতজ্ঞ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করেছেন নিজের পোস্টে।
আজ শুধু মাত্র একজন অভিনেতা নয়, একজন প্রাক্তন বিগ বস প্রতিযোগী হিসেবেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অনুষ্ঠান থেকে বাদ পড়ে গিয়েছেন ঠিকই কিন্তু মন জিতে নিয়েছেন সকলের। এমনকি বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার পরেও সহ প্রতিযোগীদের সঙ্গে রেখেছেন যোগাযোগ। বিতর্ক যতই থাকুক না কেন, সায়ক যে একজন ভালো মনের মানুষ সেটা বারবার প্রমাণ হয়ে যায় এইসব ছবি বা ভিডিও থেকেই।
Home/Entertainment/'আমি শুধু আমাকে দেখতে পেতাম', কেরিয়ারের প্রথম দিকের লড়াইয়ের কথা জানালেন সায়ক