ইতিমধ্যেই বিগ বস বাংলার বাড়ি থেকে বাদ হয়েছেন সায়ক। তবে বিগ বসের বাড়ি থেকে বের হলেও সহপ্রতিযোগীদের বাড়িতে উপহার পাঠানোর ব্যবস্থা করেছিলেন তিনি। তিনি দেখিয়েছিলেন তিনি কতটা বড় মনের মানুষ। তবে এবার আর বাড়ির ঠিকানায় উপহার পাঠানো নয়, সোহিনী আর আলেকজান্দ্রার সঙ্গে একেবারে মুখোমুখি দেখা করলেন সায়ক।

বিগ বসের ঘরে কখনও সায়ককে নমিনেট করেছিলেন অ্যালেক্স। কখনো আবার সোহিনীকে নমিনেট করেছিলেন সায়ক। কিন্তু খেলার বাইরের যে জগত, সেখানে সকলে বন্ধু। তাই এবার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার প্ল্যান করলেন সায়ক।
সোশ্যাল মিডিয়ায় সায়ক যে পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি প্রাক্তন প্রতিযোগিতার সঙ্গে দেখা করার একটি প্ল্যান করেছেন তবে জয়িতা যেহেতু মুম্বইতে থাকেন এবং অনিন্দ্য কাজে ব্যস্ত তাই তাদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তাই বাকি দুজনের সঙ্গে দেখা করার প্ল্যান করেন তিনি।
বিগ বসের ঘরে ঘটে যাওয়া এমন অনেক না বলা কথা আজ শেয়ার করলেন তিন বন্ধু। তবে সোহিনী আবারও স্বীকার করেন, তিনি সায়ককে যেমন ভেবেছিলেন সায়ক একেবারেই তেমন মানুষ নন। বরং একেবারে অন্যরকম একজন মানুষ সায়ক আর বিগ বসের হাত ধরে এমন বন্ধু পেয়ে সোহিনী ভীষণ আপ্লুত।
{{/usCountry}}বিগ বসের ঘরে ঘটে যাওয়া এমন অনেক না বলা কথা আজ শেয়ার করলেন তিন বন্ধু। তবে সোহিনী আবারও স্বীকার করেন, তিনি সায়ককে যেমন ভেবেছিলেন সায়ক একেবারেই তেমন মানুষ নন। বরং একেবারে অন্যরকম একজন মানুষ সায়ক আর বিগ বসের হাত ধরে এমন বন্ধু পেয়ে সোহিনী ভীষণ আপ্লুত।
{{/usCountry}}