...
...
Next Story

Ankush Hazra: জিমে ঘাম ঝরাতে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন নাকি!’ বন্ধুর সঙ্গে রসিকতা সায়ন্তিকার

Ankush Hazra: মাঝেমধ্যেই বেশ মজার মজার ছবি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সদা হাস্যময়ে এই অভিনেতার বন্ধুরাও নির্দ্বিধায় তাঁর সঙ্গে ইয়ার্কি ঠাট্টায় মেতে উঠতে পারেন। যে কোনও গম্ভীর পরিস্থিতিকে হালকা করে দেওয়ার জন্য অঙ্কুশের জুড়ি মেলা ভার। এবার জিমে দাঁড়িয়ে একটু মজার ভঙ্গিতে ছবি পোস্ট করলেন অঙ্কুশ।

Published on: Jun 15, 2026 04:49 PM IST
Advertisement

মাঝেমধ্যেই বেশ মজার মজার ছবি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সদা হাস্যময়ে এই অভিনেতার বন্ধুরাও নির্দ্বিধায় তাঁর সঙ্গে ইয়ার্কি ঠাট্টায় মেতে উঠতে পারেন। যে কোনও গম্ভীর পরিস্থিতিকে হালকা করে দেওয়ার জন্য অঙ্কুশের জুড়ি মেলা ভার। এবার জিমে দাঁড়িয়ে একটু মজার ভঙ্গিতে ছবি পোস্ট করলেন অঙ্কুশ।

অঙ্কুশের সঙ্গে রসিকতা সায়ন্তিকার
অঙ্কুশের সঙ্গে রসিকতা সায়ন্তিকার

অঙ্কুশ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি একটি বিশেষ ভঙ্গিতে ব্যায়াম করার চেষ্টা করছেন। তবে অভিনেতার মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে তিনি মজার ছলে ছবিটি পোস্ট করছেন। আদৌ এমন কোনও ব্যায়াম আছে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

অঙ্কুশের এই বিশেষ ব্যায়ামের ছবি দেখেই বন্ধুর সঙ্গে রসিকতায় মেতে ওঠেন মিমি চক্রবর্তী। তিনি অঙ্কুশের পোস্টে কমেন্ট করে লেখেন, ‘দেখ পেছনে লোকগুলো হাসছে তোকে দেখে।’ ঐন্দ্রিলা কমেন্ট করে লেখেন, ‘এতকিছুর পরও আমার ফার্স্ট বলে আউট।’ তবে সব থেকে বেশি নজর কেড়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কমেন্ট।

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

ভোটের ফল ঘোষণার কিছুদিন পর থেকেই সায়ন্তিকাকে জিমে কসরত করতে বা নাচের প্রস্তুতির ভিডিও পোস্ট করতে দেখা যায়। অনেকেরই মতে, বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর আবার রুপোলি পর্দায় ফিরতে চাইছেন সায়ন্তিকা, আর তাই আগেভাগেই নিয়ে নিচ্ছেন এই প্রস্তুতি।

অন্যদিকে অঙ্কুশ গতবছর ‘রক্তবীজ ২’ ছবিতে অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। তবে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি তেমনভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe