...
...
Next Story

'এখন জনপ্রতিনিধি বলে সবসময়... ', টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?

বড় পর্দার একজন ভীষণ সুপরিচিত মুখ হলেন সায়নী ঘোষ। বরাবর নিজের বোল্ড চারিত্রিক গুণের জন্য পরিচিত তিনি। পর্দাতেও সব সময় তাঁকে দেখা গিয়েছে অন্যরকম চরিত্রে অভিনয় করতে। কিন্তু মাঝে বেশ কিছু সময় তিনি পর্দা থেকে দূরে ছিলেন। বড় পর্দায় ফিরতে এতটা দেরি হল কেন জিজ্ঞেস করায় কী বললেন সায়নী?

Published on: Nov 6, 2025, 17:03:42 IST
Advertisement

বড় পর্দার একজন ভীষণ সুপরিচিত মুখ হলেন সায়নী ঘোষ। বরাবর নিজের বোল্ড চারিত্রিক গুণের জন্য পরিচিত তিনি। পর্দাতেও সব সময় তাঁকে দেখা গিয়েছে অন্যরকম চরিত্রে অভিনয় করতে। কিন্তু মাঝে বেশ কিছু সময় তিনি পর্দা থেকে দূরে ছিলেন। বড় পর্দায় ফিরতে এতটা দেরি হল কেন জিজ্ঞেস করায় কী বললেন সায়নী?

টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?
টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?

সম্প্রতি রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সায়নী। এই সিনেমায় তিনি একজন গৃহ সহায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ভীষণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের ভূমিকায় অভিনয় করতেন দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: গ্রামের সরলতার সঙ্গে শহুরে জটিলতার দ্বন্দ্ব, কোন গল্প শোনাবে ‘লক্ষীকান্তপুর লোকাল’?

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। বড় পর্দায় ফিরতে এতটা সময় লেগে গেল কেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘সবে দেড় বছর হয়েছে আমি সাংসদ হয়েছি। অবশ্যই কিছুটা চাপ তো রয়েছে। এছাড়া আমি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম।’

সিটি সিনেমা দ্বারা পোস্ট করা ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে সায়নী বলছেন, ‘এখন নিজের চরিত্র নিয়ে কিছুটা চিন্তাভাবনা করতে হয়। যেহেতু আমি একজন রাজনীতিবিদ তাই সব রকম চরিত্রে অভিনয় করতে পারি না এখন। কিছুটা বাধ্যবাধকতা মেনে চলতে হয়। তবে ভালো চরিত্র পেলে অবশ্যই করব।’

বাংলা ছবির পাশে দাঁড়ানো প্রসঙ্গে সায়নী বলেন, ‘আমার মনে হয় বাংলা ছবির পাশে না দাঁড়িয়ে হলে গিয়ে বসে বাংলা ছবি দেখুন। যদি ভালো ছবি হয় তাহলে অবশ্যই মানুষ দেখবেন। কিছুদিন আগেই ‘স্বার্থপর’ নামের একটা সিনেমা বেরিয়েছে যে ছবিটি মানুষের ভীষণ ভালো লেগেছে। এখন মানুষের পছন্দ পাল্টাচ্ছে, মানুষের একরকম গল্প দেখতে পছন্দ করছেন না। যদি ভালো গল্প হয় তাহলে অবশ্যই মানুষ যাবে, আলাদা করে ডাকতে হবে না।’

অভিনয় ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেছেন সায়নী। একজন সুপরিচিত জনপ্রতিনিধি। তবে এখনও যে অভিনয় তাঁর প্রথম ভালোবাসা, বলতে ভোলেন না সায়নী। তবে পাশাপাশি তিনি এও বলেন, সিনেমা প্রথম ভালবাসা হলেও রাজনীতি শেষ ভালোবাসা, তাই কোনটাই ছাড়ার প্রশ্নই নেই।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। পূর্বে ৭ তারিখ নির্ধারণ করা হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয়। এই ছবিতে দেখতে পাওয়া যাবে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe