...
...
Next Story

হাঁটুতে অস্ত্রোপচার, বিগ বস বাংলায় কি আর যাবেন শন? নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

বিগ বসের প্রোমো-র ডান্স শটের সময়ই পায়ে চোট পান অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। আর তা এতটাই গুরুতর ছিল যে, শেষ মুহূর্তে এসে বিগ বসের ঘরে আর পা রাখতে পারেননি। হাঁটুর সার্জারি পর্যন্ত করতে হয়। এখন কেমন আছেন?

Published on: Sep 4, 2026, 12:35:46 IST
Advertisement

বিগ বসের প্রোমো-তে শন বন্দ্যোপাধ্যায়ের ঝলক দেখেছিল নেটপাড়া। কিন্তু বিগ বসের ঘরে এন্ট্রি নেননি অভিনেতা। পরবর্তীতে জানা যায়, প্রোমো-র ডান্স শটের সময়ই আসলে পায়ে চোট পান অভিনেতা। আর তা এতটাই গুরুতর ছিল যে, শেষ মুহূর্তে এসে বিগ বসের ঘরে আর পা রাখতে পারেননি।

হাঁটুতে অস্ত্রোপচার, কেমন আছেন শন?
হাঁটুতে অস্ত্রোপচার, কেমন আছেন শন?

তবে এবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের স্বাস্থ্যের খবর ভাগ করে নিলেন শন। জানালেন হাঁটুতে অস্ত্রপচার হওয়ার কথা। শন লিখেছেন, ‘আমি জানি আপনারা আমার স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন। আর আমি এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞ। হাঁটুতে চোট লাগায় তড়িঘড়ি অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে স্বস্তির বিষয় আমার সার্জারি সফল হয়েছে।’

শন এরপর আরও লেখেন, ‘সবসময় বিশ্বাস করে এসেছি যে, জীবনের নানা প্রতিকূলতা খুব স্বাভাবিক একটা বিষয়। ঘুরে দাঁড়ানোটাই বড় বিষয়। খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অপেক্ষায় আছি। আমার বিশ্বাস আপনাদের সবার প্রার্থনা আমায় সুস্থ করে তুলবে।’

তবে অস্ত্রোপচারের পর শন আদৌ বিগ বসের ঘরে পা রাখতে পারেন কি না, সেটা বড় প্রশ্ন! বিগ বসে শন ও সৃজলার কেমিস্ট্রি দেখার জন্য একপ্রকার মুখিয়ে ছিল দর্শকরা। কিন্তু আপাতত তাঁদের সেই আশা অপূর্ণই রয়ে গিয়েছে। যদিও ওয়াইল্ড কার্ডে শনের এন্ট্রির সম্ভাবনা রয়েছে এখনো। কারণ তিন মাস চলবে বাংলা বিগ বস। সবে মাত্র প্রথম সপ্তাহ চলছে এখন।

শনের ইনস্টাগ্রাম স্টোরি।

আর সেই ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, ‘আঠাশ তারিখে হয়তো জামাটার দিকে আপনাদের নজর পড়েনি। কথা দিলাম.. আমি যে নন ফিকশন শো-তে যাচ্ছি, সেখান যেতে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ এদের জন্যই বরাদ্দ থাকবে। গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ ব্যবহার করা হবে। জীবন শুধু নিজের জন্য নয়। যারা জীবনের লড়াইয়ে একটু বেশি অসহায়, তাদের জন্যও কিছু করা আমাদের দায়িত্ব।’ এবার এই ‘রিয়েলিটি শো’ কথাটা শুনে দুইয়ে দুইয়ে চার করছেন অনুরাগীরা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe