এতদিন বিগ বস বাংলার ঘরে ফোকাসে ছিল রাজবীর আর নন্দিনীর প্রেম! যদিও তাতে এখনের মতো ফুলস্টপ টেনে দিয়েছেন স্বয়ং বিগ বস। ফিজিক্যাল ভায়োলেন্সের অভিযোগ তুলে বের করেছেন ঘরের বাইরে। তবে নন্দিনী বেরিয়ে গেলেও, প্রেমের অ্যাঙ্গেল এখনো দেখতে পারবেন দর্শক। কারণ অভিনেতা জীতু কমল প্রপোজ করেছেন সৃজলা গুহকে। শুধু ‘আকাশ-বাতাস’-কে সাক্ষ্মী রেখে মুখ ফুটে ভালোবাসার কথা সামনেই আনেননি, চিঠিতে ‘আই লাভ ইউ’-ও লিখেছেন। এদিকে একাংশ দর্শকের কাছে এখনো সৃজলার জবাব স্পষ্ট নয়। একাংশের মতে, তিনি ইতিমধ্যেই ‘না’ করে দিয়েছেন (জীতুর বাঁ হাত চুজ করে)। আবার কারও মতে, সৃজলা নাকি ‘ঝুলিয়ে’ রেখেছেন জীতুকে।

এবার সৃজলাকে জীতুর এই প্রপোজ করা নিয়ে মুখ খুললেন শন বন্দ্যোপাধ্যায়। শনের বিগ বসের ঘরে প্রবেশের কথা ছিল। কিন্তু প্রিমিয়ারের ডান্স শ্যুটের সময়ই চোট পান তিনি পায়ে। ফলে বিগ বসের ঘরে প্রবেশ করা আর হয়নি। সঙ্গে টলিপাড়ায় কানাঘুষো, সৃজলা মন ফাগুন ধারাবাহিকে কাজ করার সময় প্রেমে পড়েন শনের। তারপর থেকে দুজনে সম্পর্কেও রয়েছেন। যদিও দু পক্ষই কোনোদিন সরাসরি এই গুঞ্জন নিয়ে কথা বলেননি।
শনকে আনন্দবাজারের তরফ থেকে এই নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘এটা একটা গেম শো। সেখান থেকে বেরিয়ে এসে কী হবে, তা সময় বলবে। এখনই এই নিয়ে মন্তব্য করার সময় আসেনি।’
তবে শন মনে করেন বিগ বস বাংলার ঘরে শেষ মুহূর্তে প্রবেশ করতে না পারা, তাঁর জন্য শাপে বর হয়েছে। বললেন, ‘বিগ বসের ঘরে যা ঘটছে, তা দেখে মনে হচ্ছে আমার ওখানে না গিয়ে আখেরে ভালোই হয়েছে। কারণ ওই ঘরে যেসব ঘটনা ঘটছে, তা আমার চরিত্রের সঙ্গে যায় না।’ প্রসঙ্গত, বিগ বস বাংলার ঘরে শনের পছন্দের প্রতিযোগী কিন্তু সৃজলা নন, বরং সৃজলারই ‘দুশমন’ রাজবীর।
পায়ে চোট পাওয়ার পর, অপারেশন হয় শনের। বর্তমানে ক্রাচ নিয়েই হাঁচাচলা করছেন। খুব শীঘ্রই কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। ২০১৮ সালে স্টার জলসার 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে নবাব সিরাজ-উদ-দৌলার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ছোটপর্দায় আত্মপ্রকাশ শনের। এরপর 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে ডাঃ উজান চ্যাটার্জি এবং 'মন ফাগুন' ধারাবাহিকে ঋষিরাজ সেনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
{{/usCountry}}পায়ে চোট পাওয়ার পর, অপারেশন হয় শনের। বর্তমানে ক্রাচ নিয়েই হাঁচাচলা করছেন। খুব শীঘ্রই কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। ২০১৮ সালে স্টার জলসার 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে নবাব সিরাজ-উদ-দৌলার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ছোটপর্দায় আত্মপ্রকাশ শনের। এরপর 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে ডাঃ উজান চ্যাটার্জি এবং 'মন ফাগুন' ধারাবাহিকে ঋষিরাজ সেনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
{{/usCountry}}