...
...
Next Story

Indian Idol 16: ফাইনালে পৌঁছেও ট্রফি পাননি! সেই ইন্ডিয়ান আইডলেই বাজল তাঁর গান, কী লিখলেন বাংলার মেয়ে সেঁজুতি

‘বি হ্যাপি’র গান ‘মেরে পাপা’ খুব জনপ্রিয়তা পেয়েছে। যা গেয়েছেন বাংলার মেয়ে সেঁজুতি দাস। এই কন্যে ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র প্রতিযোগী। যদিও ফাইনালে পৌঁছলেও ট্রফি আসেনি সেই সিজনে সেঁজুতির হাতে।

Published on: Oct 25, 2025, 14:33:04 IST
Advertisement

অভিষেক বচ্চনের সিনেমা ‘বি হ্যাপি’র গান ‘মেরে পাপা’ খুব জনপ্রিয়তা পেয়েছে। কারণ মায়েদের নিয়ে প্রচুর গান থাকলেও, বাবাদের নিয়ে গান অনেকটাই কম। আর এই গানটিই গেয়েছেন বাংলার মেয়ে সেঁজুতি দাস। এই কন্যে ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র প্রতিযোগী। যদিও ফাইনালে পৌঁছলেও ট্রফি আসেনি সেই সিজনে সেঁজুতির হাতে।

ইন্ডিয়ান আইডল ১৩-র ফাইনালিস্ট ছিলেন সেঁজুতি দাস।
ইন্ডিয়ান আইডল ১৩-র ফাইনালিস্ট ছিলেন সেঁজুতি দাস।

সম্প্রতিই শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৬। আপাতত চলছে অডিশন পর্ব। আর সেখানেই দেখা গিয়েছে এক প্রতিযোগীর সঙ্গে তাঁর ছোট্ট মেয়ের ভিডিয়ো দেখাতে ব্যাকগ্রাউন্ডে ‘মেরে পাপা’ গানটি ব্যবহার করা হয়েছে। আর যে শো-তে একসময় নিজে প্রতিযোগী ছিলেন, সেই শো-তেই তাঁর গান ভাবছে, এই অনুভূতিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন সেঁজুতি। ভিডিয়োর সঙ্গে একটি দীর্ঘ নোট ভাগ করে নিতে দেখা গেল তাঁকে।

সেঁজুতি লিখেছেন, ‘এটা আমার জন্য খুব স্পেশাল। ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী থেকে, আমার প্রথম প্লেব্যাক গান 'মেরে পাপা' ইন্ডিয়ান আইডলে অন্য প্রতিযোগীদের জন্য বাজানো… অসাধারণ গানটির জন্য @harsh8harsh স্যারের কাছে সত্যিই কৃতজ্ঞ। সকলকে আন্তরিক ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ’।

ফিল্মবিট একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, ‘যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, উদিত নারায়নকে ইন্ডিয়ান আইডল ১৬-তে দেখা যাবে। যদি তিনি এই অনুষ্ঠানের জন্য ডটেড লাইনে স্বাক্ষর করেন, তাহলে তিনি দীর্ঘদিন পর নন-ফিকশন জগতে ফিরে আসবেন। ইন্ডিয়ান আইডল ১৬-এর থিম হল ‘ইয়াদোঁ কি প্লেলিস্ট’ এবং উদিত নারায়ণের উপস্থিতি দর্শকদের মধ্যে স্মৃতিচারণ জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। আপাতত উদিত ও ইন্ডিয়ান আইডলের টিমের মধ্যে কথোপকথন চলছে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks