৯ ডিসেম্বর, মঙ্গলবার বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি এবং লেখক তথা গীতিকার জাভেদ আখতারের বিয়ের ৪১ বছর পূর্ণ হল। জানেন বরকে কোন আদুরে ডাক নামে ডাকেন নায়িকা? ইনস্টাগ্রামে শাবান একটি মন ছুঁয়ে যাওয়া একটি ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন। সেখানেই সেই ডাক নাম প্রকাশ্যে আনলেন। নায়িকা ছবিটি পোস্ট করে লেখেন, ‘বিয়ের ৪১ বছর পর একে অপরের দিকে এত কোমল ভাবে তাকাতে পারাটাই সব বলে দেয়... শুভ বার্ষিকী যাদু।’ অর্থাৎ জাভেদকে তিনি ভালোবেসে 'জাদু' বলে ডাকেন।

অভিনেত্রীর এই পোস্টটি দ্রুত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সাড়া ফেলে দেয়। নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। তাঁরা নানা মন্তব্য করেছেন। অভয় দেওল, সোনি রাজদান, বিদ্যা বালান, দিয়া মির্জা, অনিল কাপুর, উর্মিলা মাতন্ডকার এবং মেইয়াং চ্যাং -সহ বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিও শুভেচ্ছা জানিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান কুন্দের, তিনিও কাকতালীয় ভাবে একই তারিখে তাঁর বিবাহবার্ষিকী উদযাপন করেন, তিনি লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার পার্টনার।’
প্রসঙ্গত, জাভেদ আখতার এর আগে ১৯৭২ সালে প্রবীণ চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন। তবে নানা কারণে তাঁদের বিচ্ছদে হয়ে যায়। তাঁদের দুই সন্তানও রয়েছে। চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা ফারহান আখতার এবং পরিচালক তথা প্রযোজক জোয়া আখতার।
{{/usCountry}}প্রসঙ্গত, জাভেদ আখতার এর আগে ১৯৭২ সালে প্রবীণ চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন। তবে নানা কারণে তাঁদের বিচ্ছদে হয়ে যায়। তাঁদের দুই সন্তানও রয়েছে। চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা ফারহান আখতার এবং পরিচালক তথা প্রযোজক জোয়া আখতার।
{{/usCountry}}তারপর শাবানা এবং জাভেদ ১৯৮৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কয়েক দশক ধরে তাদের সম্পর্ক উষ্ণতা এবং পারস্পরিক শ্রদ্ধার জন্য বিখ্যাত। সোশ্যাল মিডিয়ায় শাবানা প্রায়ই পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে উদযাপনের নানা মুহূর্তের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
এই বছরের শুরুতে, শাবানাকে রেডিয়েন্ট ওয়েলনেস কনক্লেভ ২০২৫-এর ৮ম সংস্করণে রেডিয়েন্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল, যা কনক্লেভের ১০তম বার্ষিকীও ছিল, যা তার অসাধারণ ৫০ বছরের সিনেমা যাত্রার স্বীকৃতিস্বরূপ।
শাবানা কিংবদন্তি কবি তথা গীতিকার কাইফি আজমি এবং নাট্য অভিনেত্রী শওকত আজমির সন্তান। তিনি ভারতের সবচেয়ে সম্মানিত চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন, যাদের মধ্যে অন্যতম শ্যাম বেনেগাল, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং অপর্ণা সেন।