...
...
Next Story

শাহরুখ ও অক্ষয় কুমার হানি সিংকে মাদক সেবনের বিরুদ্ধে সতর্ক করেছিলেন! ‘ধ্বংস করে দেবে…’, যা বললেন গায়ক

কেরিয়ার গ্রাফে শীর্ষে থাকাকালীন ইয়ো ইয়ো হানি সিংয়ের মাদকাসক্তির সঙ্গে লড়াইয়ের কথা গোটা দুনিয়া জানে, যার কারণে তাঁকে কিছু সময়ের জন্য ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যেতে হয়েছিল। এবার গায়ক জানালেন যে, বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার তাঁকে তাঁর মাদকাসক্তি সম্পর্কে সতর্ক করেছিলেন।

Published on: May 28, 2026, 21:06:51 IST
Advertisement

কেরিয়ার গ্রাফে শীর্ষে থাকাকালীন ইয়ো ইয়ো হানি সিংয়ের মাদকাসক্তির সঙ্গে লড়াই এবং বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে তাঁর সংগ্রামের কথা গোটা দুনিয়া জানে, যার কারণে তাঁকে কিছু সময়ের জন্য ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যেতে হয়েছিল। এবার গায়ক জানালেন যে, বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং অক্ষয় কুমার তাঁকে তাঁর মাদকাসক্তি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে এটি শেষ পর্যন্ত তাঁকে ধ্বংস করে দেবে।

শাহরুখ ও অক্ষয় কুমার হানি সিংকে মাদক সেবনের বিরুদ্ধে সতর্ক করেছিলেন!
শাহরুখ ও অক্ষয় কুমার হানি সিংকে মাদক সেবনের বিরুদ্ধে সতর্ক করেছিলেন!

এবিটকস পডকাস্টে হানি সিং শাহরুখ খান ও অক্ষয় কুমারের কাছ থেকে মাদক বিষয়ে পাওয়া সতর্কবার্তার কথা স্মরণ করেন। তিনি খ্যাতি, একাকীত্ব এবং নিজের পতনের বিষয়েও কথা বলেন।

র‍্যাপার জানান যে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে খ্যাতির শীর্ষে থাকাকালীন তিনি সাফল্য, অর্থ এবং মাদকের নেশায় নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। তিনি বলেন, ‘আমি সুখী ছিলাম না। ২০১৩ এবং ২০১৪ সালে আমি আমার সাফল্যের শিখরে ছিলাম। আমি তখন হুঁশে ছিলাম না। সেই সময়ে আমার আদর্শ ভিন্ন ছিল। যখন আমি সফল হলাম, আমি অন্যভাবে হাঁটতাম, অন্যভাবে কথা বলতাম এবং সবাইকে অসম্মান করতাম। আমি ভাবতাম যে আমিই সবকিছু করেছি। আমি নিজেকে ঈশ্বরও বলতাম। আমি খুব অল্প বয়সে অর্থ উপার্জন করছিলাম এবং সফল হচ্ছিলাম, এবং সেই সঙ্গে মাদকও সেবন করতাম। আমার নিজের সেই রূপটা আমার পছন্দ ছিল না।’ তিনি জানান বিনোদন জগতের প্রভাব নয় বরং, এর জন্য তাঁর নিজের পছন্দ এবং মানসিকতাই দায়ী ছিল।

২০১২ সালে র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং তাঁর কেরিয়ারের শীর্ষে ছিলেন, যখন তাঁর পতন শুরু হয়। তাঁর 'দেশি কলাকার' গানটির সাফল্যের পর, তাঁর বাইপোলার ডিসঅর্ডার ধরা পড়ে এবং তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।

২০১৭ সালে, সফরের মাঝপথে হানি সিং মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি সঙ্গীত ও নেশাজাতীয় দ্রব্য ছেড়ে দিয়ে দিল্লিতে ফিরে আসেন এবং ডাক্তার ও থেরাপিস্টদের একটি আন্তর্জাতিক দলের তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া শুরু করেন।

কাজ থেকে দূরে থাকার পর, হানি ২০২৩ সালে সোনাক্ষী সিনহার সঙ্গে 'দেশি কলাকার' গানের সিক্যুয়েল 'কলাস্তার' গানটি দিয়ে ফিরে আসেন। সাম্প্রতিক সময়ে তিনি তার মিউজিক ট্যুর নিয়ে ব্যস্ত আছেন এবং কিছুদিন আগে '৫১ গ্লোরিয়াস ডেজ' শিরোনামে তার অ্যালবামটিও প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি অজয় ​​দেবগন অভিনীত ‘দে দে পেয়ার দে ২’-এ প্রদর্শিত ঘুম শারাবি গানটি করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks