নস্টালজিয়া উসকে আবার একসঙ্গে শাহরুখ-করিনা, ‘ড্যাডি কুল’ গানে উষ্ণতা ছড়ালেন দুজনে

প্রায় ১৫ বছর পর আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন করিনা কাপুর খান। রা ওয়ান ছবির পর আবার কিং ছবিতে একসঙ্গে ধরা দিতে চলেছেন তিনি। ছবি মুক্তি পাওয়ার আগেই এবার প্রকাশ্যে এলো ছবির বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।

Published on: Nov 27, 2026, 21:58:30 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রায় ১৫ বছর পর আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন করিনা কাপুর খান। রা ওয়ান ছবির পর আবার কিং ছবিতে একসঙ্গে ধরা দিতে চলেছেন তিনি। ছবি মুক্তি পাওয়ার আগেই এবার প্রকাশ্যে এলো ছবির বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।

ড্যাডি কুল গানে উষ্ণতা ছড়ালেন দুজনে
ড্যাডি কুল গানে উষ্ণতা ছড়ালেন দুজনে

শাহরুখ খানের সঙ্গে করিনার নাচ মানেই মনে পড়ে যায় ছাম্মাক ছাল্লো গানটির কথা। ১৫ বছর পরেও সেই গানটি এখনো পর্যন্ত একই জনপ্রিয়তা ধরে রেখেছে। এবার কিং ছবিতে আবারো সেই উষ্ণতা ছড়ালেন শাহরুখ আর করিনা।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

এই গানটির সুরকার শচীন- জিগর। গানের কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও। কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট। এই গানের ভিডিওতে দুজনকেই দেখা দিয়েছে অনবদ্য পোশাকে। লাল পোশাকে করিনার বয়স যেন কয়েকগুণ কমে গিয়েছে।

২৪ ডিসেম্বর ‘কিং’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’-র পর এটিই তাঁর প্রথম বড় পর্দার ছবি। ২০২৩ সালটি এই অভিনেতার জন্য স্মরণীয় ছিল, কারণ সেই বছর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-র মতো তিনটি ছবি মুক্তি পেয়েছিল।

এবার তিনি এক বিশাল তারকা সমাবেশের সঙ্গে ফিরছেন, যেখানে সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি এবং রাঘব জুয়াল-সহ আরও অনেকে রয়েছেন। রানি মুখার্জি, দীপিকা পাডুকোন এবং করিনা কাপুর খানও ছবিটিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন।

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

কিং সম্পর্কে

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিটি গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ ও মমতা আনন্দের মারফিক্স পিকচার্স দ্বারা প্রযোজিত। জানা গেছে, ছবিটি জঁ রেনো অভিনীত ১৯৯৪ সালের ফরাসি চলচ্চিত্র ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত। বলা হচ্ছে, এর কাহিনী শাহরুখ অভিনীত একজন বয়স্ক ও ভয়ঙ্কর গুপ্তঘাতক এবং তার কন্যা সুহানা অভিনীত তার তরুণ শিষ্যের মধ্যকার সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত।